সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি বলেন, “জুলাই সনদের সব বিষয়ই এখানে অন্তর্ভুক্ত হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।” এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি বলেন, “জুলাই সনদের সব বিষয়ই এখানে অন্তর্ভুক্ত হবে। আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow