সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার

জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে তিনি এ সিদ্ধান্ত দেন। এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতিকে ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছাকাছি’ বলে উল্লেখ করে এর সমাধানের অনুরোধ জানান। তখন স্পিকার জানান, বিষয়টি সংসদের কার্যপ্রণালি বিধি দেখে পরে জানানো হবে। আজ এ বিষয়ে রুলিং দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদে বৈঠক চলাকালে প্রবেশ, আসন গ্রহণ, আসন ত্যাগ বা কক্ষ ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তিনি আরও জানান, অষ্টম সংসদের সময় বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন, বিবেচনা ও গৃহীত হয়েছিল, যেখানে

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান নিয়ে আপত্তি, সমাধান দিলেন স্পিকার

জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করতে বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে তিনি এ সিদ্ধান্ত দেন।

এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতিকে ইসলামের সঙ্গে ‘সাংঘর্ষিক’ এবং তা ‘শিরকের কাছাকাছি’ বলে উল্লেখ করে এর সমাধানের অনুরোধ জানান। তখন স্পিকার জানান, বিষয়টি সংসদের কার্যপ্রণালি বিধি দেখে পরে জানানো হবে।

আজ এ বিষয়ে রুলিং দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদে বৈঠক চলাকালে প্রবেশ, আসন গ্রহণ, আসন ত্যাগ বা কক্ষ ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

তিনি আরও জানান, অষ্টম সংসদের সময় বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। এ বিষয়ে তিনি বলেন, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন, বিবেচনা ও গৃহীত হয়েছিল, যেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow