সংসদ ভোটের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ ইসির 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সংযুক্ত ভোটকেন্দ্রগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিনের ধারণকৃত এসব ভিডিও ভবিষ্যতে প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছে ইসি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রসমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমানক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহনের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার

সংসদ ভোটের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ ইসির 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সংযুক্ত ভোটকেন্দ্রগুলোর ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিনের ধারণকৃত এসব ভিডিও ভবিষ্যতে প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহারের লক্ষ্যে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিত নির্দেশনা দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিগত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রসমূহের ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমানক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ভোটগ্রহনের পূর্বের দিন ও ভোটগ্রহনের দিন সিসি ক্যামেরায় ধারণকৃত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভোটের আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow