সংসদ সদস্য লাভলুকে সংবর্ধনা, ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা এবং বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত নির্বাচিত ভিপি, জিএস, এজিএস, উপজেলা ও কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা দেওয়া হয়।সকাল থেকে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সরব উপস্থিতিতে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলন মেলায় পরিণত হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি ছিলেন নাগ

সংসদ সদস্য লাভলুকে সংবর্ধনা, ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠিত

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা এবং বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার দিনব্যাপী নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা যায়, ১৯৮৬ সাল থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত নির্বাচিত ভিপি, জিএস, এজিএস, উপজেলা ও কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুকে সংবর্ধনা দেওয়া হয়।

সকাল থেকে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের সরব উপস্থিতিতে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের মিলন মেলায় পরিণত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শহিদুর রহমান মনিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বিশেষ অতিথি ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। সাবেক ছাত্র নেতাদের মধ্যে ভিপি শরিফ উদ্দিন আরজু, ভিপি আহম্মদ আলী রানা সহ সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জিলিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow