সংস্কার নিয়ে দ্বিধায় নেই বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, জনগণের কল্যাণে যেসব উদ্যোগ, সেসবের সঙ্গে বিএনপি রয়েছে। আর জনগণের অকল্যাণের সঙ্গে জড়িত শক্তিগুলো অতীতের স্বৈরাচারী শাসনের ফল। বিএনপি জানে, জনগণের আকাঙ্ক্ষার নামই সংবিধান। এ কারণে সংস্কার নিয়ে কোনো দ্বিধায় নেই দলটি। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও সেচ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ৩১ দফায় উল্লেখ আছে- প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি সময় দায়িত্বে থাকবেন না। তিনি দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই বিচারকদের অপসারণে সরকারের একক ক্ষমতা সীমিত করে একটি কমিশন ব্যবস্থার প্রবর্তন করা হয়, যার মাধ্যমে সুপারিশ ও আপিলের সুযোগ রাখা হয়েছিল। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি ধারাবাহিকভাবে সংস্কারের মধ্য দিয়ে এগিয়েছে এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবগত। জুলাই জাতীয় সনদ ও ৩১ দফার ভিত্তিতে ভবিষ্যতে সংবিধান সংশোধন হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। বিভ্রান্তি সৃষ্টির

সংস্কার নিয়ে দ্বিধায় নেই বিএনপি : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেছেন, জনগণের কল্যাণে যেসব উদ্যোগ, সেসবের সঙ্গে বিএনপি রয়েছে। আর জনগণের অকল্যাণের সঙ্গে জড়িত শক্তিগুলো অতীতের স্বৈরাচারী শাসনের ফল। বিএনপি জানে, জনগণের আকাঙ্ক্ষার নামই সংবিধান। এ কারণে সংস্কার নিয়ে কোনো দ্বিধায় নেই দলটি।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি মন্ত্রণালয়, বিএডিসি ও সেচ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ৩১ দফায় উল্লেখ আছে- প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি সময় দায়িত্বে থাকবেন না।

তিনি দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার উদ্যোগেই বিচারকদের অপসারণে সরকারের একক ক্ষমতা সীমিত করে একটি কমিশন ব্যবস্থার প্রবর্তন করা হয়, যার মাধ্যমে সুপারিশ ও আপিলের সুযোগ রাখা হয়েছিল।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি ধারাবাহিকভাবে সংস্কারের মধ্য দিয়ে এগিয়েছে এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবগত। জুলাই জাতীয় সনদ ও ৩১ দফার ভিত্তিতে ভবিষ্যতে সংবিধান সংশোধন হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে লাভ হবে না, কারণ দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে।

মন্ত্রী বলেন, বিএনপি গণভোটের বিরোধী নয়; বরং জুলাই জাতীয় সনদের পক্ষেই গণসমর্থন রয়েছে বলে দলটি বিশ্বাস করে। সেই সনদে বর্ণিত পরিবর্তনগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএডিসির প্রধান প্রকৌশলী (সেচ) বদিউর আলম সরকার,অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) ড. খান ফয়সাল আহমেদ, বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. সারা নওরিন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নরুন নাহার, বিএডিসি রংপুর (সেচ) সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুর ইসলাম, ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুরের সহকারী পুলিশ কমিশনার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপি সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৯০টি গ্রামের ৯০ জন কৃষক অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিসেডে উৎপাদিত ফসলের মান রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow