‘সংহতি’ এবার লন্ডনে আয়োজন করছে কবিতা উৎসব
বাঙালিদের সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম সংহতি সাহিত্য পরিষদ লন্ডনে আবারও আয়োজন করতে যাচ্ছে বাংলা কবিতা উৎসব। আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় এ উৎসব ঘিরে ইতোমধ্যেই আয়োজকদের ব্যস্ততা শুরু হয়েছে। বিগত উৎসবগুলোর ধারাবাহিকতায় নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। সংহতি সভাপতি নাট্যকার-ছড়াকার আবু তাহের এবং সাধারণ সম্পাদক কবি তুহিন চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে এবারের ‘সংহতি কবিতা উৎসব ২০২৬’ হবে বাংলা আঞ্চলিক ভাষায় রচিত কবিতা নিয়ে। কবিরা তাদের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা পড়বেন। তারা বলেন, প্রবাসে বাংলা কবিতার স্বরকে আরও বহুমাত্রিক এবং প্রজন্ম সংলগ্ন করে তুলতেই আঞ্চলিক কবিতা নিয়ে এবারের বিশেষ আয়োজন। তাছাড়া মাতৃভাষা হারিয়ে যেতে বসা আঞ্চলিক স্বরটাকেও তারা কবিতায় ধরে রাখার পক্ষে। উৎসবের তারিখ এবং অতিথি হিসেবে কারা থাকবেন সেটা খুব দ্রুত জানানো হবে। তারা আরও বলেন, এবারের উৎসব উপলক্ষে কবিদের কাছ থেকে তাদের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা আহ্বান করা হয়েছে। এক্ষেত্রে আবৃত্তিযোগ্য কবিতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত আঞ্চলিক কবিতা নিয়ে সংহতি একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি উৎসবে থাকবে এ কবিত
বাঙালিদের সাহিত্যচর্চার অন্যতম প্ল্যাটফর্ম সংহতি সাহিত্য পরিষদ লন্ডনে আবারও আয়োজন করতে যাচ্ছে বাংলা কবিতা উৎসব। আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় এ উৎসব ঘিরে ইতোমধ্যেই আয়োজকদের ব্যস্ততা শুরু হয়েছে। বিগত উৎসবগুলোর ধারাবাহিকতায় নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা।
সংহতি সভাপতি নাট্যকার-ছড়াকার আবু তাহের এবং সাধারণ সম্পাদক কবি তুহিন চৌধুরী জানিয়েছেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে এবারের ‘সংহতি কবিতা উৎসব ২০২৬’ হবে বাংলা আঞ্চলিক ভাষায় রচিত কবিতা নিয়ে। কবিরা তাদের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা পড়বেন।
তারা বলেন, প্রবাসে বাংলা কবিতার স্বরকে আরও বহুমাত্রিক এবং প্রজন্ম সংলগ্ন করে তুলতেই আঞ্চলিক কবিতা নিয়ে এবারের বিশেষ আয়োজন। তাছাড়া মাতৃভাষা হারিয়ে যেতে বসা আঞ্চলিক স্বরটাকেও তারা কবিতায় ধরে রাখার পক্ষে। উৎসবের তারিখ এবং অতিথি হিসেবে কারা থাকবেন সেটা খুব দ্রুত জানানো হবে।
তারা আরও বলেন, এবারের উৎসব উপলক্ষে কবিদের কাছ থেকে তাদের আঞ্চলিক ভাষায় রচিত কবিতা আহ্বান করা হয়েছে। এক্ষেত্রে আবৃত্তিযোগ্য কবিতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত আঞ্চলিক কবিতা নিয়ে সংহতি একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি উৎসবে থাকবে এ কবিতাগুলো থেকে বিশেষ আবৃত্তি পরিবেশনা।
যারা সংহতি সাহিত্য উৎসবে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের আগামী ৩০ মার্চ ২০২৬-এর মধ্যে নিজের আঞ্চলিক ভাষায় স্বরচিত দুটি কবিতা পাঠাতে হবে [email protected] এবং [email protected] এ দুটি ইমেইলে।
জানা যায়, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তিন যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করছে সংহতি সাহিত্য পরিষদ। ২০০৮ সালে তারা লন্ডনে প্রথম বাংলা কবিতা উৎসবের আয়োজন করে। এরপর ২০২৪ সাল পর্যন্ত ৮টি কবিতা উৎসব হয়েছে। এসব উৎসবে বাংলা ভাষার প্রবীণ এবং তরুণ বিশিষ্ট কবি-লেখকরা প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
অংশগ্রহণকারীকে মধ্যে অন্যতম আবদুল গাফ্ফার চৌধুরী, বেলাল চৌধুরী, রফিক আজাদ, কেতকী কুসারী ডাইসন, নির্মুলেন্দু গুণ, আসাদ চৌধুরী, মহাদেব সাহা, হাবিবুল্লাহ সিরাজী, মোহাম্মদ সাদিক, আনিসুল হক, মারুফ রায়হান, মাসুদ খান, মুস্তাফিজ শফি, শোয়াইব জিবরান, ওবায়েদ আকাশসহ অনেকে।
উৎসব উপলক্ষে প্রতিবারই ব্রিটেনে বসবাসরত একজন বাঙালি কবিকে দেওয়া হয় ‘সংহতি কবিতা পদক’। আর উৎসবে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া কবিদের দেওয়া হয় সংহতি বিশেষ সম্মাননা পদক।
What's Your Reaction?