সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লাভলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় লাভলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাভলী আক্তার ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?