সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সেখানে আসার পথে পুলিশি বাধার মুখে পড়ার পর কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা মুক্তমঞ্চ থেকে সচিবালয় অভিমুখে অগ্রসর হন। এসময় নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি নানান স্লোগান দেন। আরও পড়ুন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের এর আগে সচিবালয়ের সামনে পৌঁছালে ১১-দলীয় ঐক্যের নেতারা পুলিশি বাধার মুখে পড়েন। এসময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। প্রায় ২০ মিনিট সেখানে অতিবাহিত হওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দিলেন না। সচিবালয় থেকে আসতে তাদের পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা এলেন

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাময়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সেখানে আসার পথে পুলিশি বাধার মুখে পড়ার পর কিছুটা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা মুক্তমঞ্চ থেকে সচিবালয় অভিমুখে অগ্রসর হন।

এসময় নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি নানান স্লোগান দেন।

এর আগে সচিবালয়ের সামনে পৌঁছালে ১১-দলীয় ঐক্যের নেতারা পুলিশি বাধার মুখে পড়েন। এসময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

প্রায় ২০ মিনিট সেখানে অতিবাহিত হওয়ার পর ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি জানাতে এসেছি। তারা আমাদের ডাকে সাড়া দিলেন না। সচিবালয় থেকে আসতে তাদের পাঁচ মিনিটও সময় লাগে না, কিন্তু তারা এলেন না।

এসময় তিনি আরও পাঁচ মিনিট সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং এসময়ের মধ্যে না এলে সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করবেন বলে জানান।

এমইউ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow