সচিব হলেন ৩ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান

প্রশাসনে তিনজন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত হয়েছেন একজন সচিব। সোমবার (২৫ মে) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন বাণিজ্য সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান। সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৭ এপ্রিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেন। এছাড়া সচিব পদে পদোন্নতি পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। পদোন্নতির পর তাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নিয়োগ দেওয়া হয়েছে।  অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতির পর এ পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন

সচিব হলেন ৩ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান

প্রশাসনে তিনজন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত হয়েছেন একজন সচিব।

সোমবার (২৫ মে) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন বাণিজ্য সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান। সচিব পদে পদোন্নতির পর তাকে এই নিয়োগ দিয়ে সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৭ এপ্রিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেন।

এছাড়া সচিব পদে পদোন্নতি পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা। পদোন্নতির পর তাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নিয়োগ দেওয়া হয়েছে। 

অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতির পর এ পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরএমএম/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow