সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে: সোহেল রানা
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলা সিনেমার এক সময়ের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা। আজ (২৯ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে জীবনের অভিজ্ঞতা থেকে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। সোহেল রানা বলেন, জীবনে আয় শুরু করার সময় থেকেই প্রত্যেক মানুষের উচিত নিজের জন্য কিছু অর্থ আলাদা করে জমিয়ে রাখা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন, তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রাখবেন। সময়ের সঙ্গে বয়স বাড়বে, অসুস্থতা বা দুর্ঘটনা আসতে পারে। তখন আত্মীয়-স্বজন অনেক কিছু করলেও সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।” তার মতে, কঠিন সময়ে নিজের সঞ্চিত অর্থই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। “সেই সময় আপনার জমানো টাকাটাই হবে সবচেয়ে বড় সম্বল”- উল্লেখ করেন তিনি। আরও পড়ুন:মানুষের জীবনের মূল্য কোথায়? প্রশ্ন শবনম ফারিয়ার কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ? সোহেল রানা আরও বলেন, পরিবার সবসময় পাশে থাকলেও বাস্তবতার কারণে আর্থিক সহায়তা সবসময় নিশ্চিত করা যায় না। তাই আগেভাগেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়ো
ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলা সিনেমার এক সময়ের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা।
আজ (২৯ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে জীবনের অভিজ্ঞতা থেকে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি। সোহেল রানা বলেন, জীবনে আয় শুরু করার সময় থেকেই প্রত্যেক মানুষের উচিত নিজের জন্য কিছু অর্থ আলাদা করে জমিয়ে রাখা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন, তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রাখবেন। সময়ের সঙ্গে বয়স বাড়বে, অসুস্থতা বা দুর্ঘটনা আসতে পারে। তখন আত্মীয়-স্বজন অনেক কিছু করলেও সব ধরনের আর্থিক সহায়তা দেওয়া তাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।”
তার মতে, কঠিন সময়ে নিজের সঞ্চিত অর্থই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। “সেই সময় আপনার জমানো টাকাটাই হবে সবচেয়ে বড় সম্বল”- উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
মানুষের জীবনের মূল্য কোথায়? প্রশ্ন শবনম ফারিয়ার
কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?
সোহেল রানা আরও বলেন, পরিবার সবসময় পাশে থাকলেও বাস্তবতার কারণে আর্থিক সহায়তা সবসময় নিশ্চিত করা যায় না। তাই আগেভাগেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “স্ত্রী, পুত্র, কন্যা জীবন বাজি রেখে পাশে থাকবে, কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা-যা একসময় আপনার প্রিয়জনদেরও বড় সহায়তা করবে। বিষয়টিকে হালকাভাবে না নিয়ে আজ থেকেই সঞ্চয় শুরু করুন।”
সোহেল রানার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে বাস্তবসম্মত ও সময়োপযোগী পরামর্শ হিসেবে উল্লেখ করেছেন।
এমএমএফ
What's Your Reaction?