সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি হলেন খন্দকার জুয়েল
দেশের পরিবহন মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কফিলউদ্দিন এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। একইসঙ্গে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি খন্দকার মাহমুদুল হক জুয়েল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি গুরুত্বপূর্ণ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণায় দেখা যায়, সভাপতি পদে কফিলউদ্দিন পেয়েছেন ৫৭১ ভোট এবং মহাসচিব পদে সাইফুল আলম পেয়েছেন ৫৭০ ভোট। আগামী দুই বছরের জন্য তারা সংগঠনের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন মালিক সমিতির সমন্বয় পরিষদের প্রধান অ্যাডভোকেট শামসুর রহমান (শিমুল) বিশ্বাস উপস্থিত থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন। শামসুর রহমান বলেন, সড়কের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে। নবনির্বাচিত মহাসচিব সাইফুল আলম বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে ই-টিকিটিং ও কাউন্টার সার্ভিস চালু করা হবে। যাত্রীসেবা উন্নয়ন, পরিবহন খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং
দেশের পরিবহন মালিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কফিলউদ্দিন এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। একইসঙ্গে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি খন্দকার মাহমুদুল হক জুয়েল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি গুরুত্বপূর্ণ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণায় দেখা যায়, সভাপতি পদে কফিলউদ্দিন পেয়েছেন ৫৭১ ভোট এবং মহাসচিব পদে সাইফুল আলম পেয়েছেন ৫৭০ ভোট। আগামী দুই বছরের জন্য তারা সংগঠনের দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের দিন মালিক সমিতির সমন্বয় পরিষদের প্রধান অ্যাডভোকেট শামসুর রহমান (শিমুল) বিশ্বাস উপস্থিত থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন। শামসুর রহমান বলেন, সড়কের চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমন করা হবে।
নবনির্বাচিত মহাসচিব সাইফুল আলম বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে ই-টিকিটিং ও কাউন্টার সার্ভিস চালু করা হবে। যাত্রীসেবা উন্নয়ন, পরিবহন খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে।
নতুন এই কমিটির মাধ্যমে দেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে সাইফুল আলম সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাচনের মাধ্যমে তিনি পুনরায় সদস্যদের আস্থা অর্জন করলেন।
What's Your Reaction?