সততার পুরস্কার পেলেন সেই বাসচালক রাসেল

পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ‘পন পাওয়ার রাউন্ড রবিন দাবা প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আজ রোববার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মোঃ রাসেল, যিনি সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় আসেন। তাকেও আজ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। ফাইনাল রাউন্ড শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও মানহা’স ক্যাসল দাবা ক্লাবের সভাপতি লোকমান হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিপিবির সম্মানিত সভাপতি এনায়েত হোসেন, আন্তর্জাতিক দাবা অর্গানাইজার ও এ্যালিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক মলি, আন্তর্জাতিক দাবা বিচারক ও পন পাওয়ার চেস ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম আপেল ও আরিফ চৌধুরী। পন পাওয়ার চেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফরহাদুর

সততার পুরস্কার পেলেন সেই বাসচালক রাসেল
পন পাওয়ার চেস ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ‘পন পাওয়ার রাউন্ড রবিন দাবা প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান আজ রোববার এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন মোঃ রাসেল, যিনি সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় আসেন। তাকেও আজ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। ফাইনাল রাউন্ড শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও মানহা’স ক্যাসল দাবা ক্লাবের সভাপতি লোকমান হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিপিবির সম্মানিত সভাপতি এনায়েত হোসেন, আন্তর্জাতিক দাবা অর্গানাইজার ও এ্যালিগ্যান্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা হক মলি, আন্তর্জাতিক দাবা বিচারক ও পন পাওয়ার চেস ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য আমিনুল ইসলাম আপেল ও আরিফ চৌধুরী। পন পাওয়ার চেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান সাবাব। আজকের অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিলেন মোঃ রাসেল। যিনি সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের হারিয়ে যাওয়া ল্যাপটপ, আইফোন ও হার্ডডিস্ক উদ্ধার করে ফিরিয়ে দেন। তার এই অসাধারণ মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ পন পাওয়ার চেস ক্লাবের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত সবার করতালিতে মুখরিত হয়ে ওঠে সেই মুহূর্ত, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বাস চালককে ক্রেস্ট ও উপহারের সঙ্গে এক কপি দৈনিক কালবেলাও দেওয়া হয়েছে। কালবেলার প্রিন্ট এবং অনলাইন ভার্সনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে তা পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া পেলে।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পন পাওয়ার চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হুসাইন বাবু।  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। রানার্সআপ হন ভারতের শুভংকর মাইতি এবং তৃতীয় স্থান অধিকার করেন ভারতের শুভব্রত রায়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে পন পাওয়ার চেস ক্লাবের নতুন পাঁচজন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ, দেশের উদীয়মান ও তারকা দাবাড়ুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পন পাওয়ার চেস ক্লাবের সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। সার্বিক আয়োজনের সাফল্য ও সৌন্দর্য উপস্থিত সকলের মাঝে প্রশংসিত হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow