সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা 'মুখোশ মুখো'

২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'মুখোশ মুখো'। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা বিভান বাদল সহ এক ঝাঁক অভিনয়শিল্পী । গত ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছিলো। নির্মাতা সুপিন বর্মন জানান, 'মুখোশ মুখো' সিনেমাটি মূলত পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন । যা ২০১৮ সালে বিচার বহির্ভূত একটি হত্যাকান্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক পর্যবেক্ষণ করা এবং  সাধারণ দর্শকের মতামত শোনার জন্য মূলত এর একটি টেকনিক্যাল শো এর আয়োজন করা হয়। যা গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। এতে করে চলচ্চিত্রের বিভিন্ন দূর্বল পয়েন্টগুলো চিহ্নিত করা যায় এবং সাধারণ দর্শকের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়, দর্শক  কি চায়, তাদের ভাবনাগুলো কেমন, এ বিষয়গুলো একজন নির্মাতার জন্য আগামিতে সিনেমা নির্মাণে দারুণ ভূমিকা রাখে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায়

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা 'মুখোশ মুখো'
২০১৮ সালের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'মুখোশ মুখো'। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা বিভান বাদল সহ এক ঝাঁক অভিনয়শিল্পী । গত ৫ মাস আগে বগুড়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছিলো। নির্মাতা সুপিন বর্মন জানান, 'মুখোশ মুখো' সিনেমাটি মূলত পলিটিক্যাল ও সাইকোলজিক্যাল ড্রামা ফিকশন । যা ২০১৮ সালে বিচার বহির্ভূত একটি হত্যাকান্ডের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। তিনি আরও জানান, বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর আগে টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক পর্যবেক্ষণ করা এবং  সাধারণ দর্শকের মতামত শোনার জন্য মূলত এর একটি টেকনিক্যাল শো এর আয়োজন করা হয়। যা গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। এতে করে চলচ্চিত্রের বিভিন্ন দূর্বল পয়েন্টগুলো চিহ্নিত করা যায় এবং সাধারণ দর্শকের সাথে একটি মেলবন্ধন তৈরি হয়, দর্শক  কি চায়, তাদের ভাবনাগুলো কেমন, এ বিষয়গুলো একজন নির্মাতার জন্য আগামিতে সিনেমা নির্মাণে দারুণ ভূমিকা রাখে। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের পরিবেশনা ও বর্মন ফিল্মের প্রযোজনায় নির্মিত 'মুখোশ মুখো' সিনেমার বিশেষ দিক হলো যে, এটি সম্পূর্ণ বগুড়ায় নির্মিত। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, কবীর রহমান, মশিউর রহমান, বৈশালি, রওজা, নাজনীন, সাজিয়া আফরিন, অরুপ রতন, ফয়সাল, রথি, রবি, সাজিদ, অভি, সবুজ, স্বাধীন প্রমুখ। চিত্রগ্রহনে আশরাফুল ইসলাম, সম্পাদনায় অংকন সরকার, সঙ্গীতায়োজনে হিমেল।   'মুখোশ মুখো' সিনেমায় মূল ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন বগুড়ার ছেলে পরিশ্রমী অভিনেতা বিভান বাদল। তিনি বলেন , 'এই সিনেমায় রাষ্ট্র ব্যবস্থাপনার এক ভয়ানক সত্য ঘটনা তুলে ধরা হয়েছে।' ইতোমধ্যে এ অভিনেতা টেলিভিশন নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছে। এরইমধ্যে 'পালোয়ান' নামে একটি ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়াও বাদল এই ঈদে বৈশাখী টিভি ও মিনারা ফিল্ম থেকে দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং তার অভিনীত বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপন রিলিজের অপেক্ষায় আছে।    

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow