সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে

হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এখনই সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার সময়। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানিগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’আয়োজিত দেশোয়ালি কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও মহামিলন মেলায় তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা সারা দেশে সনাতনী সম্প্রদায়কে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করেছে। আমি সনাতনী সম্প্রদায়ের এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তাদের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করব।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে। বাংলাদেশ মাইনর

সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে

হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এখনই সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার সময়। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানিগঞ্জে ‘বাংলাদেশ দেশোয়ালি সমাজ’আয়োজিত দেশোয়ালি কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও মহামিলন মেলায় তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা সারা দেশে সনাতনী সম্প্রদায়কে নিয়ে কাজ করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচনে জয়ী হতে সহযোগিতা করেছে। আমি সনাতনী সম্প্রদায়ের এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে তাদের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করব।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, বাংলাদেশে সনাতনী সমাজ লড়াই করে টিকে আছে। এ দেশে মাথা উঁচু করে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে শামিল হতে হবে।

বাংলাদেশ মাইনরিটি ল‘ইয়ার্স ইউনিটির সদস্য সচিব অ্যাডভোকেট সুমন কুমার রায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ দেশোয়ালি সমাজের সভাপতি ডা. দেবাশীষ কুমার গুপ্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল প্রসাদ কানুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টর সিনিয়র আইনজীবী জে কে পাল, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপচাঁন কানু, বাংলাদেশ হিন্দু পরিষদের সহ-সম্পাদক রুপম সরকার প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ দেশোয়ালি সমাজের কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow