সনাতন ধর্মের প্রতিবন্ধী সেই তিন ভাইয়ের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ
পটুয়াখালীর বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের জন্য নিজের এক মাসের সম্মানী দান করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের দাসনগর এলাকার তিন প্রতিবন্ধী ভাইয়ের করুণ জীবনচিত্র উঠে আসে। এ বিষয়ে জাগো নিউজেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সংসদ সদস্যের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন। ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তার এক মাসের সম্মানী তিন ভাইয়ের কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি তাদের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। আরও পড়ুন: ক্ষুধার জ্বালায় মায়ের সমাধিতে গিয়ে তিন ভাইয়ের খাবার চাওয়ার আকুতি তিনি বলেন, ‘এই তিন প্রতিবন্ধী ভাই আমাদের সমাজেরই অংশ। বাবা-মা হারিয়ে তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আল্লাহ যতদিন তাদের বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্য
পটুয়াখালীর বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের জন্য নিজের এক মাসের সম্মানী দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের দাসনগর এলাকার তিন প্রতিবন্ধী ভাইয়ের করুণ জীবনচিত্র উঠে আসে। এ বিষয়ে জাগো নিউজেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সংসদ সদস্যের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার উদ্যোগ নেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, তার এক মাসের সম্মানী তিন ভাইয়ের কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি তাদের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণ এবং নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ক্ষুধার জ্বালায় মায়ের সমাধিতে গিয়ে তিন ভাইয়ের খাবার চাওয়ার আকুতি
তিনি বলেন, ‘এই তিন প্রতিবন্ধী ভাই আমাদের সমাজেরই অংশ। বাবা-মা হারিয়ে তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আল্লাহ যতদিন তাদের বাঁচিয়ে রাখবেন, ততদিন আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন তিন ভাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা রতন চন্দ্র দাসের মৃত্যুর পর অসুস্থ মা সরস্বতী রানী কোনোভাবে সন্তানদের আগলে রেখেছিলেন। কিন্তু মায়ের মৃত্যুর পর তারা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন।
মাহমুদ হাসান রায়হান/এসআর/এএসএম
What's Your Reaction?