সন্তানদের কাছে কেন পাত্তাই পাচ্ছেন না ‘থর’ খ্যাত তারকা?

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তিনি অপরাজেয় ‘থর’। হাতে হাতুড়ি নিয়ে যিনি নিমেষেই ধ্বংস করতে পারেন শত্রু। কিন্তু সেই ক্রিস হেমসওয়ার্থের প্রতাপ ঘরের ড্রয়িংরুমে একদমই খাটে না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হলিউড সুপারস্টার মজার ছলে জানিয়েছেন, তার বিশ্বজোড়া খ্যাতি নিয়ে তার তিন সন্তানের কোনো মাথাব্যথাই নেই। হেমসওয়ার্থ ও তার স্ত্রী এলসা পাটাকির তিন সন্তান— ১৩ বছরের মেয়ে ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ ছেলে সাশা ও ট্রিস্টান। বাবা রুপালি পর্দার সুপারহিরো, এটি শুরুতে বাচ্চাদের রোমাঞ্চিত করলেও সেই আনন্দ বেশিদিন টেকেনি। হেমসওয়ার্থ হাসতে হাসতে বলেন, “বাচ্চারা যখন প্রথম জানল আমি ‘থর’, ওরা খুব উত্তেজিত ছিল। কিন্তু যখন বুঝতে পারল আমি আসলে বাস্তব জীবনে সিনেমাটির মতো উড়তে পারি না, তখনই সব আগ্রহ হারিয়ে ফেলল!” এই অভিনেতা আরও জানান, এখন সন্তানদের কাছে তিনি স্রেফ একজন সাধারণ বাবা। পর্দার অ্যাকশন বা সুপারহিরো ইমেজ ঘরের ভেতর তাকে বাড়তি কোনো খাতির এনে দেয় না। এদিকে, হেমসওয়ার্থের ভক্তদের জন্য সুখবর হলো, গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ক্রাইম ১০১’। ক্রাইম-থ্রিলার ঘরানার এই ছবিতে হেমসওয়ার্থে

সন্তানদের কাছে কেন পাত্তাই পাচ্ছেন না ‘থর’ খ্যাত তারকা?

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কাছে তিনি অপরাজেয় ‘থর’। হাতে হাতুড়ি নিয়ে যিনি নিমেষেই ধ্বংস করতে পারেন শত্রু। কিন্তু সেই ক্রিস হেমসওয়ার্থের প্রতাপ ঘরের ড্রয়িংরুমে একদমই খাটে না! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হলিউড সুপারস্টার মজার ছলে জানিয়েছেন, তার বিশ্বজোড়া খ্যাতি নিয়ে তার তিন সন্তানের কোনো মাথাব্যথাই নেই।

হেমসওয়ার্থ ও তার স্ত্রী এলসা পাটাকির তিন সন্তান— ১৩ বছরের মেয়ে ইন্ডিয়া রোজ এবং ১১ বছর বয়সী যমজ ছেলে সাশা ও ট্রিস্টান। বাবা রুপালি পর্দার সুপারহিরো, এটি শুরুতে বাচ্চাদের রোমাঞ্চিত করলেও সেই আনন্দ বেশিদিন টেকেনি। হেমসওয়ার্থ হাসতে হাসতে বলেন, “বাচ্চারা যখন প্রথম জানল আমি ‘থর’, ওরা খুব উত্তেজিত ছিল। কিন্তু যখন বুঝতে পারল আমি আসলে বাস্তব জীবনে সিনেমাটির মতো উড়তে পারি না, তখনই সব আগ্রহ হারিয়ে ফেলল!”

এই অভিনেতা আরও জানান, এখন সন্তানদের কাছে তিনি স্রেফ একজন সাধারণ বাবা। পর্দার অ্যাকশন বা সুপারহিরো ইমেজ ঘরের ভেতর তাকে বাড়তি কোনো খাতির এনে দেয় না।

এদিকে, হেমসওয়ার্থের ভক্তদের জন্য সুখবর হলো, গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ক্রাইম ১০১’। ক্রাইম-থ্রিলার ঘরানার এই ছবিতে হেমসওয়ার্থের পাশাপাশি পর্দা কাঁপিয়েছেন অস্কারজয়ী হ্যালি বেরি এবং প্রতিভাবান অভিনেতা ব্যারি কেওগান। সিনেমাটি ইতোমধ্যে বক্স অফিসে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow