সন্তানদের খাওয়ানো থেকে ঘুম পাড়ানো, সবই করেন রাম চরণ

দক্ষিণী সুপারস্টার রাম চরণ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা ‘পেড্ডি’র প্রচারণা নিয়ে। এই ব্যস্ততার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের পারিবারিক জীবন, সন্তানদের সঙ্গে সম্পর্ক এবং স্ত্রী উপাসনা কোনিডেলার সঙ্গে জীবনযাপন নিয়ে। ‘টাইমস নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে রাম চরণ জানান, বাবা হিসেবে তিনি সন্তানের যত্ন নেওয়ার প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার চেষ্টা করেন। খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো-সব ক্ষেত্রেই তিনি নিজের দায়িত্ব পালন করেন বলে জানান এই অভিনেতা। মজার ছলে তিনি আরও বলেন, ‘আমি নিজেকে খুব ভালো বাবা বলব কি না জানি না, তবে যতটা সম্ভব আমি সবকিছুতেই যুক্ত থাকি। আমি ওদের খাওয়াই, ঘুম পাড়াই। ডায়াপার বদলানো ছাড়া বাবারা যা যা করেন, প্রায় সবই করি। যখন সেই সময়টা আসে, তখন আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাই।’ পরিবারে কার কর্তৃত্ব বেশি-এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রাম চরণ বলেন, ‘সাধারণত উপাসনাই বাড়ির বস। আমাদের এমনটাই বলা হয়।’ অভিনেতার মতে, তারকা জীবনের ব্যস্ততা ও অনিশ্চয়তা পরিবারকে পরিকল্পনা অনুযায়ী চালানো কঠিন করে তোলে। কখন কোথায় কাজ করতে হবে, কতক্ষণ শুটিং চলব

সন্তানদের খাওয়ানো থেকে ঘুম পাড়ানো, সবই করেন রাম চরণ

দক্ষিণী সুপারস্টার রাম চরণ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা ‘পেড্ডি’র প্রচারণা নিয়ে। এই ব্যস্ততার মাঝেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের পারিবারিক জীবন, সন্তানদের সঙ্গে সম্পর্ক এবং স্ত্রী উপাসনা কোনিডেলার সঙ্গে জীবনযাপন নিয়ে।

‘টাইমস নাউ’কে দেওয়া সাক্ষাৎকারে রাম চরণ জানান, বাবা হিসেবে তিনি সন্তানের যত্ন নেওয়ার প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার চেষ্টা করেন। খাওয়ানো থেকে শুরু করে ঘুম পাড়ানো-সব ক্ষেত্রেই তিনি নিজের দায়িত্ব পালন করেন বলে জানান এই অভিনেতা।

মজার ছলে তিনি আরও বলেন, ‘আমি নিজেকে খুব ভালো বাবা বলব কি না জানি না, তবে যতটা সম্ভব আমি সবকিছুতেই যুক্ত থাকি। আমি ওদের খাওয়াই, ঘুম পাড়াই। ডায়াপার বদলানো ছাড়া বাবারা যা যা করেন, প্রায় সবই করি। যখন সেই সময়টা আসে, তখন আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাই।’

পরিবারে কার কর্তৃত্ব বেশি-এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে রাম চরণ বলেন, ‘সাধারণত উপাসনাই বাড়ির বস। আমাদের এমনটাই বলা হয়।’

অভিনেতার মতে, তারকা জীবনের ব্যস্ততা ও অনিশ্চয়তা পরিবারকে পরিকল্পনা অনুযায়ী চালানো কঠিন করে তোলে। কখন কোথায় কাজ করতে হবে, কতক্ষণ শুটিং চলবে কিংবা কখন বাড়ি ফেরা যাবে-এসব সবসময় নির্দিষ্ট থাকে না। তাই পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রাখতে হলে প্রচুর মানিয়ে চলার প্রয়োজন হয় বলেও জানান তিনি।

রাম চরণ ও উপাসনা কোনিডেলার সম্পর্ক শুরু হয় স্কুলজীবনে। তবে দীর্ঘ বিরতির পর হায়দরাবাদে আবার দেখা হলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়। ২০১১ সালের ডিসেম্বরে তারা বাগদান সারেন এবং ২০১২ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০২৩ সালের জুনে এই দম্পতির ঘরে আসে প্রথম কন্যাসন্তান। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে জন্ম নেয় যমজ সন্তান-এক পুত্র ও এক কন্যা। তাদের নাম রাখা হয়েছে শিব রাম কোনিডেলা ও অনবীরা দেবী কোনিডেলা।

আরও পড়ুন:
বলিউডে নতুন ঝড়, সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে সিনেমা 
আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে যা করেছিলেন রিয়া 

কাজের ক্ষেত্রে রাম চরণ এখন ব্যস্ত ‘পেড্ডি’ সিনেমা নিয়ে। বুচি বাবু সানা পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, দিব্যেন্দু এবং জগপতি বাবু। সিনেমাটি আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow