সন্তানের সামনে শিক্ষা কর্মকর্তার আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় তিন বছরের শিশু সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ রাজু নামের এক সহকারী শিক্ষা অফিসার।  শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পৌর সদরের কোটপাড়ের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে। শেখ রাজু গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার পদের চাকরি করেন। তিনি সাতক্ষীরা কালীগঞ্জের শেখ নুরুল ইসলামের ছেলে। তার স্ত্রী ভাঙ্গা উপজেলার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি আক্তার।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা অফিসার রাজু তার স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান নিয়ে ভাঙ্গা টাউনের মাতৃকুঞ্জ নামের একটি ভবনের চার তলায় ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে তিনি কর্মস্থল গোপালগঞ্জ থেকে বাসায় ফেরেন। শনিবার সকালে তার স্ত্রী হ্যাপী আক্তার একসঙ্গে নাশতা করে সন্তান রেখে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্বামীর মোবাইলে ফোন করলে তার শিশু সন্তান মোবাইল রিসিভ করে বাবা ঝুলছে বলে মাকে জানায়। স্ত্রী তাৎক্ষণিক বাসায় এসে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করেন। এ সময় অন্যান্য ভাড়াটিয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  এ বিষয়ে তদন্তকারী অফ

সন্তানের সামনে শিক্ষা কর্মকর্তার আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় তিন বছরের শিশু সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ রাজু নামের এক সহকারী শিক্ষা অফিসার। 

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পৌর সদরের কোটপাড়ের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে।

শেখ রাজু গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার পদের চাকরি করেন। তিনি সাতক্ষীরা কালীগঞ্জের শেখ নুরুল ইসলামের ছেলে। তার স্ত্রী ভাঙ্গা উপজেলার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপি আক্তার।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষা অফিসার রাজু তার স্ত্রী ও তিন বছরের এক কন্যা সন্তান নিয়ে ভাঙ্গা টাউনের মাতৃকুঞ্জ নামের একটি ভবনের চার তলায় ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে তিনি কর্মস্থল গোপালগঞ্জ থেকে বাসায় ফেরেন। শনিবার সকালে তার স্ত্রী হ্যাপী আক্তার একসঙ্গে নাশতা করে সন্তান রেখে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্বামীর মোবাইলে ফোন করলে তার শিশু সন্তান মোবাইল রিসিভ করে বাবা ঝুলছে বলে মাকে জানায়।

স্ত্রী তাৎক্ষণিক বাসায় এসে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করেন। এ সময় অন্যান্য ভাড়াটিয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে তদন্তকারী অফিসার পুলিশের উপপরিদর্শক (এস আই) হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজু ২-৩টি অপারেশনের রোগী, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী- অসুস্থতার পীড়া নিয়ে আত্মহত্যা করতে পারেন, তারপরেও আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow