সন্তান কি একটু আলাদা স্বভাবের, হতে পারে সে অট্রোভার্ট
পৃথিবীতে একেক শিশু একেক রকমের হয়ে থাকে। কেউ খুব সহজে সবার সঙ্গে মিশে যায়, গল্প করে, খেলাধুলায় মাতিয়ে রাখে চারপাশ। আবার কেউ একটু শান্ত, নিজের মতো থাকতে ভালোবাসে। কিছু শিশু আছে, যারা কখনো খুব প্রাণবন্ত আচরণ করে, আবার কিছু সময় পরই একা থাকতে চায়। মনোবিজ্ঞানীরা এই ধরনের শিশুদের ‘অট্রোভার্ট’ বলে থাকেন। অট্রোভার্ট শিশুরা পুরোপুরি অন্তর্মুখীও নয়, আবার পুরোপুরি বহির্মুখীও নয়। তারা কখনো বন্ধুদের সঙ্গে গল্প করতে, হাসতে বা খেলতে পছন্দ করে। আবার কিছু সময় নিজের ঘরে চুপচাপ বই পড়া, ছবি আঁকা বা গান শুনে সময় কাটাতে স্বস্তি পায়। এই পরিবর্তনশীল আচরণের কারণে অনেক সময় বাবা-মা বা শিক্ষক বুঝতে পারেন না, শিশুটি আসলে কেমন স্বভাবের। অট্রোভার্ট মানে কী? মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অট্রোভার্ট এবং অ্যাম্বিভার্ট এক বিষয় নয়। অ্যাম্বিভার্ট শিশুরা একা থাকতেও ভালোবাসে, আবার সামাজিক পরিবেশেও সহজে মানিয়ে নিতে পারে। কিন্তু অট্রোভার্ট শিশুরা অনেক সময় ভিড়ের মধ্যে নিজেকে কিছুটা আলাদা অনুভব করে। স্প্যানিশ শব্দ ‘অট্রো’-এর অর্থই হলো ‘অন্য’। তবে এর মানে এই নয় যে তারা মানুষের সঙ্গে মিশতে পারে না। বরং তারা খুব সংবেদনশীল, গভীর
পৃথিবীতে একেক শিশু একেক রকমের হয়ে থাকে। কেউ খুব সহজে সবার সঙ্গে মিশে যায়, গল্প করে, খেলাধুলায় মাতিয়ে রাখে চারপাশ। আবার কেউ একটু শান্ত, নিজের মতো থাকতে ভালোবাসে। কিছু শিশু আছে, যারা কখনো খুব প্রাণবন্ত আচরণ করে, আবার কিছু সময় পরই একা থাকতে চায়। মনোবিজ্ঞানীরা এই ধরনের শিশুদের ‘অট্রোভার্ট’ বলে থাকেন।
অট্রোভার্ট শিশুরা পুরোপুরি অন্তর্মুখীও নয়, আবার পুরোপুরি বহির্মুখীও নয়। তারা কখনো বন্ধুদের সঙ্গে গল্প করতে, হাসতে বা খেলতে পছন্দ করে। আবার কিছু সময় নিজের ঘরে চুপচাপ বই পড়া, ছবি আঁকা বা গান শুনে সময় কাটাতে স্বস্তি পায়। এই পরিবর্তনশীল আচরণের কারণে অনেক সময় বাবা-মা বা শিক্ষক বুঝতে পারেন না, শিশুটি আসলে কেমন স্বভাবের।
অট্রোভার্ট মানে কী?
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অট্রোভার্ট এবং অ্যাম্বিভার্ট এক বিষয় নয়। অ্যাম্বিভার্ট শিশুরা একা থাকতেও ভালোবাসে, আবার সামাজিক পরিবেশেও সহজে মানিয়ে নিতে পারে। কিন্তু অট্রোভার্ট শিশুরা অনেক সময় ভিড়ের মধ্যে নিজেকে কিছুটা আলাদা অনুভব করে। স্প্যানিশ শব্দ ‘অট্রো’-এর অর্থই হলো ‘অন্য’।
তবে এর মানে এই নয় যে তারা মানুষের সঙ্গে মিশতে পারে না। বরং তারা খুব সংবেদনশীল, গভীরভাবে অনুভব করতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে আন্তরিক হয়। তারা এমন বন্ধুত্ব পছন্দ করে যেখানে বোঝাপড়া ও বিশ্বাস থাকে।
যেমন হয় অট্রোভার্ট শিশুর আচরণ
অট্রোভার্ট শিশুরা সাধারণত অনেক বন্ধুর ভিড়ের চেয়ে একজন বা দুজন ঘনিষ্ঠ বন্ধুকে বেশি পছন্দ করে। তারা হয়তো সবার সঙ্গে মিশবে না, কিন্তু যাদের কাছের মানুষ মনে করে, তাদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে।
স্কুলে তারা পুরো ক্লাসের সবার সঙ্গে মিশতে স্বস্তি নাও পেতে পারে। বরং নির্দিষ্ট কয়েকজন বন্ধু বা কোনো প্রিয় শিক্ষকের কাছাকাছি থাকতে পছন্দ করে। খুব বেশি শব্দ, হৈচৈ বা ভিড় তাদের ক্লান্ত করে দিতে পারে।
বাসায় ফিরে তারা কিছুটা সময় একা থাকতে চাইতে পারে। কেউ বই পড়ে, কেউ ছবি আঁকে, কেউ আবার নিজের পছন্দের খেলায় মগ্ন থাকে। এটি কোনো রাগ বা দুঃখের লক্ষণ নয়। বরং এভাবেই তারা মানসিকভাবে নিজেকে শান্ত করে।
বাবা-মা যেভাবে সাহায্য করবেন
প্রথমেই মনে রাখতে হবে, সব শিশুকে একই রকম হতে হবে-এমন কোনো নিয়ম নেই। শিশুর স্বভাবকে জোর করে বদলানোর চেষ্টা না করে তাকে বুঝতে শেখাই সবচেয়ে জরুরি।
যদি শিশু বলে, ‘আমি একটু একা থাকতে চাই’ তাহলে তার কথার গুরুত্ব দিন। একই সঙ্গে ধীরে ধীরে তাকে সামাজিক পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করুন। নতুন কারো সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় চাপ না দিয়ে সময় দিন।
শিশুর সঙ্গে একান্তে সময় কাটানোও খুব গুরুত্বপূর্ণ। একসঙ্গে হাঁটা, রান্না করা বা গল্প করার সময় শিশুরা সহজে মনের কথা বলতে পারে। এতে তাদের আত্মবিশ্বাসও বাড়ে।
কখন সতর্ক হবেন
শান্ত স্বভাব সবসময় সমস্যার লক্ষণ নয়। তবে যদি শিশু সবসময় মন খারাপ করে থাকে, বন্ধুদের পুরোপুরি এড়িয়ে চলে বা আগের পছন্দের কাজগুলোতেও আগ্রহ হারিয়ে ফেলে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
শিশুর স্বভাবই তার শক্তি
অট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয়। বরং এই ধরনের শিশুরা সাধারণত গভীরভাবে চিন্তা করতে পারে, মনোযোগ দিয়ে কাজ করে এবং সম্পর্কের ক্ষেত্রে খুব আন্তরিক হয়।
সূত্র:প্যারেন্টস, মিডিয়াম ও অন্যান্য
- আরও পড়ুন:
মেয়ে শিশুর নিরাপত্তায় পরিবারকেই সচেতন হতে হবে
‘৭ বছর বয়স’ কেন শিশুর ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়
এসএকেওয়াই
What's Your Reaction?