সন্তান নিতে চান না, দাম্পত্য জীবনের নতুন ট্রেন্ড

বর্তমানে বিবাহিত জীবন আগের মতো আর সহজ বা স্বাভাবিক নেই। সম্পর্ক হোক বা সংসার, সব কিছু পরিচালনা করতে এখন অনেক বেশি অর্থ, পরিকল্পনা এবং দায়িত্বের প্রয়োজন হয়। শহরের জীবনে বাড়ি ভাড়া, দৈনন্দিন খরচ, সন্তান লালন-পালন, শিক্ষা এবং লাইফস্টাইলের কারণে আর্থিক চাপ দিন দিন বেড়েই চলেছে। এই পরিবর্তিত বাস্তবতার মধ্যেই নতুন জীবনধারার ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে, যার নাম ডিংক। ডিংক মানে কী? ডিংক-এর পূর্ণরূপ ড্যুয়াল ইনকাম, নো কিডস । সহজভাবে বলতে গেলে, এটি এমন একটি জীবনধারা যেখানে দম্পতিরা দু’জনেই আয় করেন, কিন্তু সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন না। এই জীবনধারা মূলত সেসব দম্পতিদের মধ্যে বেশি দেখা যায়, যারা নিজেদের ক্যারিয়ার, ব্যক্তিগত লক্ষ্য, ভ্রমণ, শখ এবং আর্থিক স্বাধীনতাকে অগ্রাধিকার দেন। তাদের ধারণা, সন্তান নিলে দায়িত্ব ও খরচ অনেক বেড়ে যায়, যা বর্তমান জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তাই তারা সচেতনভাবেই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। কেন বাড়ছে ডিংক ট্রেন্ড? গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে, বিশ্বজুড়ে জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। মূল্যবৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধ

সন্তান নিতে চান না, দাম্পত্য জীবনের নতুন ট্রেন্ড

বর্তমানে বিবাহিত জীবন আগের মতো আর সহজ বা স্বাভাবিক নেই। সম্পর্ক হোক বা সংসার, সব কিছু পরিচালনা করতে এখন অনেক বেশি অর্থ, পরিকল্পনা এবং দায়িত্বের প্রয়োজন হয়। শহরের জীবনে বাড়ি ভাড়া, দৈনন্দিন খরচ, সন্তান লালন-পালন, শিক্ষা এবং লাইফস্টাইলের কারণে আর্থিক চাপ দিন দিন বেড়েই চলেছে। এই পরিবর্তিত বাস্তবতার মধ্যেই নতুন জীবনধারার ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে, যার নাম ডিংক।

ডিংক মানে কী?

ডিংক-এর পূর্ণরূপ ড্যুয়াল ইনকাম, নো কিডস । সহজভাবে বলতে গেলে, এটি এমন একটি জীবনধারা যেখানে দম্পতিরা দু’জনেই আয় করেন, কিন্তু সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন না।

এই জীবনধারা মূলত সেসব দম্পতিদের মধ্যে বেশি দেখা যায়, যারা নিজেদের ক্যারিয়ার, ব্যক্তিগত লক্ষ্য, ভ্রমণ, শখ এবং আর্থিক স্বাধীনতাকে অগ্রাধিকার দেন। তাদের ধারণা, সন্তান নিলে দায়িত্ব ও খরচ অনেক বেড়ে যায়, যা বর্তমান জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তাই তারা সচেতনভাবেই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন।

jago

কেন বাড়ছে ডিংক ট্রেন্ড?

গত কয়েক বছরে বিশেষ করে কোভিড-পরবর্তী সময়ে, বিশ্বজুড়ে জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। মূল্যবৃদ্ধি, চাকরির অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। আগে যেখানে অনেক পরিবারে একজন উপার্জনকারী থাকতেন, এখন সেই ধারণা বদলে গেছে। অনেক দম্পতির জন্য দুইজনের আয় করছেন। পাশাপাশি সামাজিক চাপ, জীবনযাত্রার মান বজায় রাখা এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার চিন্তার ডিংক জীবনধারা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।

মনোবিজ্ঞানীদের মতে, বর্তমান প্রজন্ম স্বাধীনতা এবং ব্যক্তিগত সময়কে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা মনে করে, সন্তান না থাকলে নিজেদের জীবনকে আরও পরিকল্পিতভাবে উপভোগ করা যায়।

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত কেন?

ডিংক দম্পতিরা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত বিভিন্ন কারণে নিতে পারেন। তাদের মতে, সন্তান মানেই বাড়তি দায়িত্ব, সময় এবং অর্থনৈতিক চাপ। সন্তানের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার মতো জটিল কাজে বড় আর্থিক বিনিয়োগের করতে হয়।

বিশেষ করে শহরের জীবনে যেখানে ব্যয় অনেক বেশি, সেখানে অনেক দম্পতি মনে করেন সন্তান না নিলে তারা নিজেদের জীবনকে আরও স্বাধীনভাবে পরিচালনা করতে পারবেন। তারা ভ্রমণ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং ব্যক্তিগত শখে বেশি সময় দিতে পারেন।

বাহিরের দেশে এই ধারণা প্রচলিত থাকলেও এখন এটি ধীরে ধীরে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, যা প্রতিটি দম্পতির জীবন লক্ষ্য ও মূল্যবোধের ওপর নির্ভর করে।

jago

ডিংক জীবনধারার সুবিধা

ডিংক লাইফস্টাইলের সবচেয়ে বড় সুবিধা হলো আর্থিক স্বাধীনতা। সন্তান না থাকায় শিক্ষা, চিকিৎসা এবং লালন-পালনের বাড়তি খরচ থাকে না। ফলে দম্পতিরা সহজে সঞ্চয় করতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন।

এছাড়া এই জীবনধারায় ব্যক্তিগত সময় বেশি পাওয়া যায়। দম্পতিরা নিজেদের ক্যারিয়ার, ভ্রমণ এবং শখের পেছনে সময় দিতে পারেন, যা অনেকের কাছে মানসিক শান্তির একটি বড় উৎস।

অসুবিধাও রয়েছে

ডিংক জীবনধারা যতটা সহজ মনে হয়, বাস্তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। শুরুতে এটি স্বাধীনতা ও স্বস্তি দিলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বাস্তব সমস্যা সামনে আসতে পারে।

অনেক সময় দীর্ঘমেয়াদে একাকিত্ব অনুভূত হতে পারে। এছাড়া বার্ধক্যে সন্তান না থাকলে মানসিক ও পারিবারিক সহায়তার অভাবও অনুভব হতে পারে। কিছু ক্ষেত্রে পরে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেও বয়সজনিত কারণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যা চিকিৎসা ও খরচের বিষয়েও প্রভাব ফেলে।

ডিংক জীবনধারা কোনো ভালো বা খারাপ সিদ্ধান্ত নয়। এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দ, জীবনধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর নির্ভরশীল। কেউ সন্তানসহ জীবনকে গুরুত্ব দেন, আবার কেউ সন্তান ছাড়া স্বাধীন জীবনকে বেছে নেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফোর্বস ,সাইকোলজি টুডে ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow