সন্ধ্যা পর্যন্ত চলবে ম্যাচ, এগোলো ৪র্থ দিনের খেলাও

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। ক্ষতি পোষাতে ৩য় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া এগিয়ে এসেছে ৪র্থ দিনের খেলা শুরুর সময়ও। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, দিনের খেলা শেষ হওয়ার কথা বিকাল ৫টায়। তবে তৃতীয় দিন চা বিরতির আগেই বৃষ্টি নামে, আগেভাগেই চা বিরতি ডাকেন আম্পায়াররা। এরপর খেলা শুরু হয় বিকাল ৪টারও পর। ওভারের ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নিতে টেস্টের তৃতীয় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা হবে। ঘড়ির কাঁটায় ৬টা ১৫ মিনিট পর্যন্ত।  এছাড়া চতুর্থ দিন সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচ শুরু করা হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ঢাকা টেস্টে বাংলাদেশ আগে ব্যাট করে জড়ো করে ৪১৩ রান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেটে ৩৫২ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। আঘা সালমান ৫৭ রানে অপরাজিত রয়েছেন। এখনও বাংলাদেশের চেয়ে ৬১ রানে পিছিয়ে আছে সফরকারী দল।

সন্ধ্যা পর্যন্ত চলবে ম্যাচ, এগোলো ৪র্থ দিনের খেলাও

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। ক্ষতি পোষাতে ৩য় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। এছাড়া এগিয়ে এসেছে ৪র্থ দিনের খেলা শুরুর সময়ও।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, দিনের খেলা শেষ হওয়ার কথা বিকাল ৫টায়। তবে তৃতীয় দিন চা বিরতির আগেই বৃষ্টি নামে, আগেভাগেই চা বিরতি ডাকেন আম্পায়াররা। এরপর খেলা শুরু হয় বিকাল ৪টারও পর।

ওভারের ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নিতে টেস্টের তৃতীয় দিন সন্ধ্যার আগপর্যন্ত খেলা হবে। ঘড়ির কাঁটায় ৬টা ১৫ মিনিট পর্যন্ত। 

এছাড়া চতুর্থ দিন সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন, ম্যাচ শুরু করা হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ঢাকা টেস্টে বাংলাদেশ আগে ব্যাট করে জড়ো করে ৪১৩ রান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেটে ৩৫২ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। আঘা সালমান ৫৭ রানে অপরাজিত রয়েছেন। এখনও বাংলাদেশের চেয়ে ৬১ রানে পিছিয়ে আছে সফরকারী দল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow