সপ্তাহব্যাপী সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

সপ্তাহব্যাপী সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শনিবার শুরু হওয়া এই সফর ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।  সরকারি বিবৃতিতে বলা হয়, চীন সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি প্রথমে হুনান প্রদেশের চাংশা শহরে ২৫ থেকে ২৭ এপ্রিল এবং পরে হাইনান প্রদেশের সানইয়ায় ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অবস্থান করবেন। সফরকালে সংশ্লিষ্ট প্রাদেশিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জারদারি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) নিয়ে আলোচনা হবে। তবে এই সফরে বেইজিংয়ে চীনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

সপ্তাহব্যাপী সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

সপ্তাহব্যাপী সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। শনিবার শুরু হওয়া এই সফর ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। 

সরকারি বিবৃতিতে বলা হয়, চীন সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি প্রথমে হুনান প্রদেশের চাংশা শহরে ২৫ থেকে ২৭ এপ্রিল এবং পরে হাইনান প্রদেশের সানইয়ায় ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অবস্থান করবেন।

সফরকালে সংশ্লিষ্ট প্রাদেশিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জারদারি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) নিয়ে আলোচনা হবে।

তবে এই সফরে বেইজিংয়ে চীনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow