‘সফল খাল খননের জন্য দখলদার উচ্ছেদ ও স্থানীয় সমর্থন জরুরি’

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা না হলে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ না হলে খাল খনন প্রকল্পের শতভাগ সুবিধা আদায় সম্ভব হবে না। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় শুভাঢ্যা খালের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “স্থানীয় জনগণ যারা খালের সংস্কার শেষে উপকার ভোগী হবেন, তাদের সহযোগিতা ছাড়া প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব নয়। খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন।” শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে সুয়ারেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন করার চেষ্টা চলছে। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “খাল খনন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খনন করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি এবং সকলের সহযোগিতা আশা করছি।” পরিদর

‘সফল খাল খননের জন্য দখলদার উচ্ছেদ ও স্থানীয় সমর্থন জরুরি’

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে করা না হলে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ না হলে খাল খনন প্রকল্পের শতভাগ সুবিধা আদায় সম্ভব হবে না।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় শুভাঢ্যা খালের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “স্থানীয় জনগণ যারা খালের সংস্কার শেষে উপকার ভোগী হবেন, তাদের সহযোগিতা ছাড়া প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব নয়। খাল খনন কর্মসূচি একটি বিপ্লব, একটি আন্দোলন, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন।”

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরও বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে সুয়ারেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন করার চেষ্টা চলছে।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “খাল খনন আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খনন করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি এবং সকলের সহযোগিতা আশা করছি।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।

উল্লেখ্য, বিগত সরকারের সময়ে ৩১৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ শুভাঢ্যা খালের সংস্কার কাজের ফলক উন্মোচন করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow