সবচেয়ে কম সময় রোজা হবে যেসব দেশে

রমজান মাসে রোজার সময়কাল নির্ধারিত হয় ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হওয়ায় রোজার সময়ও এক দেশ থেকে আরেক দেশে ভিন্ন হয়। এ বছর সবচেয়ে কম সময় রোজা হবে কোন কোন দেশে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিকভাবে যেসব দেশ বিষুবরেখার কাছাকাছি বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেসব অঞ্চলে দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম বা ভারসাম্যপূর্ণ থাকে। ফলে সেখানে রোজার সময়ও কম হয়। ২০২৬ সালের রমজানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিষুবীয় অঞ্চলের দেশ—যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ায় রোজার সময় তুলনামূলক স্থিতিশীল থাকে এবং সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময় মাঝামাঝি পর্যায়ের থাকে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের রমজানের প্রথম দিনের রোজা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী হতে পারে, যা গত বছরের প্রথম দিনের তু

সবচেয়ে কম সময় রোজা হবে যেসব দেশে
রমজান মাসে রোজার সময়কাল নির্ধারিত হয় ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হওয়ায় রোজার সময়ও এক দেশ থেকে আরেক দেশে ভিন্ন হয়। এ বছর সবচেয়ে কম সময় রোজা হবে কোন কোন দেশে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিকভাবে যেসব দেশ বিষুবরেখার কাছাকাছি বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেসব অঞ্চলে দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম বা ভারসাম্যপূর্ণ থাকে। ফলে সেখানে রোজার সময়ও কম হয়। ২০২৬ সালের রমজানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের বিভিন্ন অঞ্চলে রোজার সময় সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিষুবীয় অঞ্চলের দেশ—যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ায় রোজার সময় তুলনামূলক স্থিতিশীল থাকে এবং সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময় মাঝামাঝি পর্যায়ের থাকে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের রমজানের প্রথম দিনের রোজা প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী হতে পারে, যা গত বছরের প্রথম দিনের তুলনায় প্রায় ৩০ মিনিট কম। মাসের শেষের দিকে সময় কিছুটা বাড়লেও শুরু ও শেষের পার্থক্য সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। রমজান প্রতি বছর এগিয়ে আসার কারণে শীতকালীন সময়ের কাছাকাছি রমজান পড়লে উত্তর গোলার্ধের অনেক অঞ্চলেও রোজার সময় কিছুটা কমে আসে, যা মুসল্লিদের জন্য তুলনামূলক স্বস্তি বয়ে আনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow