‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম : টিআইবি

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫' প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সূচকটি তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে। সিপিআইতে দুর্নীতির ধারণার মাত্রা ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। এই স্কেলে ০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা হয়। ২০২৫ সালে ১০০-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪। ২০২৪ সালে এই স্কোর ছিল ২৩। অর্থাৎ স্কোরের দিক থেকে এক পয়েন্ট বেড়েছে। সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, 'আমরা দুর্নীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমাদের স্কোর খুবই হতা

‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম : টিআইবি

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের এক ধাপ অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫' প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সূচকটি তৈরি করা হয়েছে ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে।

সিপিআইতে দুর্নীতির ধারণার মাত্রা ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। এই স্কেলে ০ স্কোরকে দুর্নীতির ব্যাপকতা সর্বোচ্চ এবং ১০০ স্কোরকে সর্বনিম্ন হিসেবে বিবেচনা করা হয়।

২০২৫ সালে ১০০-এর মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪। ২০২৪ সালে এই স্কোর ছিল ২৩। অর্থাৎ স্কোরের দিক থেকে এক পয়েন্ট বেড়েছে।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, 'আমরা দুর্নীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। আমাদের স্কোর খুবই হতাশাজনক।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow