দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি : বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খলিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, যারা ৭১ ও ২৪-কে এক সঙ্গে তুলনা করতে চায়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ২৪-এর গণঅভ্যুত্থানকেও শ্রদ্ধাভরে স্মরণ করি। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, এ দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি সম্পর্কে সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দি
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খলিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধাদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, যারা ৭১ ও ২৪-কে এক সঙ্গে তুলনা করতে চায়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে যেমন শ্রদ্ধাভরে স্মরণ করি, ২৪-এর গণঅভ্যুত্থানকেও শ্রদ্ধাভরে স্মরণ করি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, এ দেশে এমন একটি দল আছে যাদের কাজ কর্মই মুনাফেকি। ৭১ নিয়ে কথা বললে তারা চুপ থাকে। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানাতে চায়। তাদের মুনাফেকি সম্পর্কে সকল নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়িকে মাদক ও জুয়ামুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন দলীয় নেতা-কর্মীদের ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও ফলাফল সংগ্রহ করে ঘরে ফেরবেন।
মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আলম সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
What's Your Reaction?