সবাইকে চমকে দিতে রাঁধতে পারেন কাঁঠালের বিচির ক্ষীর
ঋতুভিত্তিক ফলের মধ্যে কাঁঠাল যেমন জনপ্রিয়, তেমনি এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। সাধারণত ভর্তা, ভাজি বা তরকারিতে ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ক্ষীর। ভিন্ন স্বাদ ও অনন্য উপস্থাপনার এই মিষ্টান্ন সহজেই অতিথিদের চমকে দিতে পারে। ঘরোয়া উপকরণে তৈরি কাঁঠালের বিচির ক্ষীর হবে আপনার খাবারের আয়োজনে এক ব্যতিক্রমী সংযোজন। আজ জেনে নিন কীভাবে তৈরি করবেন এই মজাদার ও পুষ্টিকর ক্ষীর। উপকরণ কাঁঠাল বিচি ১০-১৫টি গুড় ১০০ গ্রাম নারকেলের দুধ ২০০ মিলি ঘি ১ চা চামচ কাজুবাদাম ১০টি নারকেল কুচি ১ টেবিল চামচ এলাচ গুঁড়া ১ চিমটি আরও পড়ুন কাঁঠালের বিচির হালুয়ার রেসিপি আরও পড়ুন কাঁঠালের বিচি দিয়েই বানিয়ে নিন মজাদার সন্দেশ যেভাবে তৈরি করবেন প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর সামান্য পানিতে গুড় মিশিয়ে কাঁঠালের বিচির পেস্ট যোগ করুন। মিশ্রণটি তৈরি করার পর প্রায় ৫ মিনিট রেখে দিন। এরপর এতে নারকেলের দুধ যোগ করে আরও ২ মিনিটের মতো চুলায় রান্না করুন। রান্না শেষ হলে নামিয়ে রাখুন। অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে কাজুব
ঋতুভিত্তিক ফলের মধ্যে কাঁঠাল যেমন জনপ্রিয়, তেমনি এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। সাধারণত ভর্তা, ভাজি বা তরকারিতে ব্যবহার করা হলেও কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ক্ষীর।
ভিন্ন স্বাদ ও অনন্য উপস্থাপনার এই মিষ্টান্ন সহজেই অতিথিদের চমকে দিতে পারে। ঘরোয়া উপকরণে তৈরি কাঁঠালের বিচির ক্ষীর হবে আপনার খাবারের আয়োজনে এক ব্যতিক্রমী সংযোজন। আজ জেনে নিন কীভাবে তৈরি করবেন এই মজাদার ও পুষ্টিকর ক্ষীর।
উপকরণ
- কাঁঠাল বিচি ১০-১৫টি
- গুড় ১০০ গ্রাম
- নারকেলের দুধ ২০০ মিলি
- ঘি ১ চা চামচ
- কাজুবাদাম ১০টি
- নারকেল কুচি ১ টেবিল চামচ
- এলাচ গুঁড়া ১ চিমটি

কাঁঠালের বিচির হালুয়ার রেসিপি
যেভাবে তৈরি করবেন
প্রথমে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তারপর সামান্য পানিতে গুড় মিশিয়ে কাঁঠালের বিচির পেস্ট যোগ করুন। মিশ্রণটি তৈরি করার পর প্রায় ৫ মিনিট রেখে দিন। এরপর এতে নারকেলের দুধ যোগ করে আরও ২ মিনিটের মতো চুলায় রান্না করুন। রান্না শেষ হলে নামিয়ে রাখুন।
অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে কাজুবাদাম ও ছোট করে কাটা নারকেলের টুকরোগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা কাজুবাদাম ও নারকেল ক্ষীরের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে দিন।
সবশেষে এক চিমটি এলাচ গুঁড়া ছিটিয়ে আবারও নেড়ে নিন। তাহলেই প্রস্তুত হয়ে যাবে সুগন্ধি ও সুস্বাদু কাঁঠালের বীজের ক্ষীর। পরিবেশনের আগে কিছুক্ষণ ঠান্ডা করে নিলে এর স্বাদ আরও বাড়বে।
জেএস/
What's Your Reaction?
