সবার জন্য সুযোগ নিশ্চিতের অঙ্গীকার অর্থমন্ত্রীর
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি জাতীয় সংসদের সদস্য, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সকল নাগরিকের সহযোগীতা চান। অর্থমন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে। অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, বিনিয়ন্ত্রণকরণ এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতেই একটি সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী। ত
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে একটি সমৃদ্ধ, আত্মবিশ্বাসী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি জাতীয় সংসদের সদস্য, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, নারী, তরুণ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সকল নাগরিকের সহযোগীতা চান।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক পদক্ষেপ, অর্থনৈতিক সংস্কারের সাহসী উদ্যোগ এবং জাতীয় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সুযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্যোগ ও উদ্ভাবন উৎসাহিত হবে, পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং অর্থনৈতিক অগ্রগতির সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে।
অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, বিনিয়ন্ত্রণকরণ এবং জনগণের ক্ষমতায়নের ভিত্তিতেই একটি সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী বাংলাদেশ নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি জনগণের শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। সেই শক্তিকে বিকশিত করার মধ্য দিয়েই আমরা গণমানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সমস্যার সমাধান করতে চাই এবং সম্মিলিত প্রয়াসে গড়ে তুলতে চাই গণআকাঙ্খার এক স্বনির্ভর ও মর্যাদাবান বাংলাদেশ। আমরা চাই, আগামীর সমৃদ্ধ বাংলাদেশের গৌরব হোক সবার।
এমএএস/এমআইএইচএস
What's Your Reaction?