সমন্বয় সাপেক্ষে হরমুজে জাহাজ চলাচলে অনুমতি পাচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে আগে তেহরানের সঙ্গে সমঝোতা ও সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সায়েদ কোজেচি। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার জাহাজ নিয়ে কোনো সমস্যা নেই এবং দেশটিকে ‘বিরোধী রাষ্ট্র নয়’ হিসেবে উল্লেখ করেন। তবে নিরাপদ চলাচলের জন্য আগাম সমন্বয় ও ইরানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন করতে হবে বলে জানান তিনি। হরমুজে আটকে ২৬টি কোরীয় জাহাজ দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, বর্তমানে প্রায় ২৬টি দক্ষিণ কোরীয় জাহাজ ও প্রায় ১৮০ জন নাবিক হরমুজ প্রণালিতে আটকে রয়েছে। কূটনৈতিক যোগাযোগ জোরদার সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হাইয়োন তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইরান জানিয়েছে, তারা সিউলের কাছে আটকে থাকা জাহাজগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রায় ৫৫ শতাংশ জ্বালানি সরবরাহ উপসাগরীয় অঞ্চল থেকে আসে, যা হরমুজ প্রণালি হয়ে পরিবাহিত হয়। ২০২৪ সালে এ খাতে দেশটির ব্যয় ছিল প্রায় ১৪৪ বিলিয়ন ডলার। ‘বন্ধু
দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে আগে তেহরানের সঙ্গে সমঝোতা ও সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন সিউলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সায়েদ কোজেচি।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার জাহাজ নিয়ে কোনো সমস্যা নেই এবং দেশটিকে ‘বিরোধী রাষ্ট্র নয়’ হিসেবে উল্লেখ করেন। তবে নিরাপদ চলাচলের জন্য আগাম সমন্বয় ও ইরানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রয়োজন করতে হবে বলে জানান তিনি।
হরমুজে আটকে ২৬টি কোরীয় জাহাজ
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, বর্তমানে প্রায় ২৬টি দক্ষিণ কোরীয় জাহাজ ও প্রায় ১৮০ জন নাবিক হরমুজ প্রণালিতে আটকে রয়েছে।
কূটনৈতিক যোগাযোগ জোরদার
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হাইয়োন তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ইরান জানিয়েছে, তারা সিউলের কাছে আটকে থাকা জাহাজগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রায় ৫৫ শতাংশ জ্বালানি সরবরাহ উপসাগরীয় অঞ্চল থেকে আসে, যা হরমুজ প্রণালি হয়ে পরিবাহিত হয়। ২০২৪ সালে এ খাতে দেশটির ব্যয় ছিল প্রায় ১৪৪ বিলিয়ন ডলার।
‘বন্ধু’ রাষ্ট্রর জন্য ছাড়
ইরান আগে জানিয়েছে, চীন, রাশিয়া, ভারত, ইরাক ও পাকিস্তানের মতো ‘বন্ধু’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালি খোলা রাখা হয়েছে। এই দলে এবার যোগ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নাম।
কেএম
What's Your Reaction?