সমাজকল্যাণমন্ত্রীকে নানা বাড়ির দিকে নজর দিতে বললেন স্পিকার

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তার নানাবাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। এদিন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমার এলাকাটা অত্যন্ত অবহেলিত। এই এলাকায় বিশেষ নজর দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী এখানে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সমাজকল্যাণমন্ত্রীর জন্মও কিন্তু আমার গফরগাঁওয়ে। ওনার নানার বাড়ি আমার গফরগাঁওয়ে, আমার এই মন্ত্রী মহোদয়রা যদি একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁওয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, পিছিয়েপড়া জনপদটি এগিয়ে যাবে। আমি আশা করবো প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, মন্ত্রী মহোদয়রাও সেভাবে গুরুত্ব দেবেন।’ এসময় সংসদে উপস্থিত সমাজকল্যাণমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, ‘সমাজকল্যাণমন্ত্রী, নানার বাড়ির দ

সমাজকল্যাণমন্ত্রীকে নানা বাড়ির দিকে নজর দিতে বললেন স্পিকার

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে তার নানাবাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

এদিন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমার এলাকাটা অত্যন্ত অবহেলিত। এই এলাকায় বিশেষ নজর দেওয়ার জন্য স্থানীয় সরকারমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী এখানে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সমাজকল্যাণমন্ত্রীর জন্মও কিন্তু আমার গফরগাঁওয়ে। ওনার নানার বাড়ি আমার গফরগাঁওয়ে, আমার এই মন্ত্রী মহোদয়রা যদি একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁওয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, পিছিয়েপড়া জনপদটি এগিয়ে যাবে। আমি আশা করবো প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, মন্ত্রী মহোদয়রাও সেভাবে গুরুত্ব দেবেন।’

এসময় সংসদে উপস্থিত সমাজকল্যাণমন্ত্রীর উদ্দেশে স্পিকার বলেন, ‘সমাজকল্যাণমন্ত্রী, নানার বাড়ির দিকে খেয়াল রাখবেন।’

গফরগাঁও অবহেলিত শুনে স্পিকার প্রশ্ন করেন, ‘গফরগাঁওয়ের বেগুন আছে তো?’। জবাবে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘লাফা বেগুন সেটিও বিলুপ্ত হয়ে গেছে।’

jagonews24ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান

আক্তারুজ্জামান আরও বলেন, ‘আমার এলাকার কিছু সমস্যার কথা এখানে বলতেই হবে। আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, ৪৭ বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে, আমার এখান থেকে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে সংসদকে কলঙ্কিত করেছিলেন।

‘তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে, সারাদেশের বিভিন্ন বিভাগের অবকাঠামো উন্নয়নে বিভাগভিত্তিক বরাদ্দ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেখানে অন্তর্ভুক্ত নেই। স্থানীয় সরকারমন্ত্রী এখানে রয়েছেন, উনি অত্যন্ত আন্তরিক, আমি ওনার প্রতি অনুরোধ জানাবো উনি সারাদেশের মতোই ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ জেলা ও আমার পিছিয়েপড়া গফরগাঁও-পাগলার প্রতি বিশেষ দৃষ্টি দেবেন।’

তিনি বলেন, ‘আমরা জুলাইয়ে যুদ্ধ করেছি। এখানে উপস্থিত অনেকেই জুলাইয়ে যুদ্ধ করেছেন, আমাদের সন্তানরাও করেছেন। কিন্তু অনেকেই জুলাইয়ের চেতনা বিক্রি করেন। আমরা জুলাইয়ের চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় নয়।’

এই সংসদ সদস্য বলেন, ‘যারা জুলাইয়ের চেতনা বিক্রি করেন তাদের জীবনযাত্রার পরিবর্তন জনগণের সামনে তুলে ধরা উচিত। অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাইয়ের চেতনা বিক্রি করেন। আমি আগে যে গাড়িতে চড়তাম, এখনো সেই গাড়িতেই চলাফেরা করি। নির্বাচনের সময় গাড়িটির অবস্থা আরও খারাপ হয়ে গেছে, তারপরও সেটিই ব্যবহার করছি।’

ইএইচটি/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow