সমুদ্রসৈকতে ২ কিশোরীকে ধর্ষণ
ইংল্যান্ডের একটি সৈকতে দুই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার পর সাউথ বিচ প্যারেড এলাকায় পুলিশকে ডাকা হয়। ভুক্তভোগীরা বিস্তারিত পুলিশকে জানালে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জামিনে মুক্তিও দেওয়া হয়। পাশাপাশি আরেক সন্দেহভাজনকে খুঁজতে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, রোববার থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণের সন্দেহে আটক করা হয়। দ্বিতীয় সন্দেহভাজন এখনও পলাতক। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে।
পলাতক ব্যক্তির বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার চুল ছোট ও কালো, সঙ্গে গাঢ় রঙের দাড়ি রয়েছে। ঘটনার সময় তিনি নীল জিন্স ও দুই হাতায় সাদা দাগযুক্ত গাঢ় সবুজ জ্যাকেট পরেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেট ইয়ারমাউথের জেলা কমান্ডার নিক পালিং বলেন, ভুক্তভোগী, তাদের পরিবার এবং পুরো সম্প্রদায়ের জন্য ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।
তিনি জানান, তদন্ত চলাকালে দুই কিশোরীকে সহায়তা দিতে বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে।
ঘটনার পর গ্রেট ইয়ারমাউথ সৈকতের কাছে সৈকতের একটি অংশে পুলিশি

ঘটনার পর গ্রেট ইয়ারমাউথ সৈকতের কাছে সৈকতের একটি অংশে পুলিশি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। অবশ্য পরে তা তুলে নেওয়া হয়। অপরাধীর শাস্তি নিশ্চিতে পুলিশ প্রত্যক্ষদর্শী বা তথ্য জানা ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।