সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় নতুন জটিলতা দেখা দিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, চুক্তির প্রাথমিক ধাপেই জব্দ করা ইরানি সম্পদের একটি অংশ ছাড় করার দাবি জানিয়েছে তেহরান। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদন অনুযায়ী, কয়েক বিলিয়ন ডলারের স্থগিত সম্পদের কিছু অংশ নগদ অর্থ হিসেবে দ্রুত পাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরান। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে।  তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ওই এলাকায় মাইন অপসারণকারী নৌ-সক্ষমতা মোতায়েন করেছে। বেশিরভাগ সন্দেহভাজন নৌ-মাইন সরিয়ে ফেলা হয়েছে।

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় নতুন জটিলতা দেখা দিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, চুক্তির প্রাথমিক ধাপেই জব্দ করা ইরানি সম্পদের একটি অংশ ছাড় করার দাবি জানিয়েছে তেহরান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক বিলিয়ন ডলারের স্থগিত সম্পদের কিছু অংশ নগদ অর্থ হিসেবে দ্রুত পাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরান। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হবে। 

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ওই এলাকায় মাইন অপসারণকারী নৌ-সক্ষমতা মোতায়েন করেছে। বেশিরভাগ সন্দেহভাজন নৌ-মাইন সরিয়ে ফেলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow