‘সরকারি কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনই হোক স্বাধীনতা দিবসের শপথ’
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেছেন, সরকারি কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ। বুধবার (২৫ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ধর্ম সচিব আরও বলেন, একই ধরনের ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত মিল থাকার পরও আমাদের জাতীয় ঐক্যে ঘাটতি রয়েছে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেছেন, সরকারি কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ।
বুধবার (২৫ মার্চ) বিকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্ম সচিব আরও বলেন, একই ধরনের ভাষা, সংস্কৃতি ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগত মিল থাকার পরও আমাদের জাতীয় ঐক্যে ঘাটতি রয়েছে। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ও কর্মচারী ইউনিয়নের সভাপতি এমএ বারী প্রমুখ বক্তৃতা করেন। সভায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আলেমসমাজ অংশ নেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।
What's Your Reaction?