সরকারি খাল ভরাট করে মাটি বহন
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি খাল ভরাট করে ইট ভাটায় মাটি পরিবহনের অভিযোগ উঠেছে। মাটি ব্যবসায়ীরা উপজেলার ঈশ্বরবা এলাকার নিমাইয়ের খালের পাড় কেটে ভরাট করে ও বাঁধ দিয়ে রাতের ফিরোজা ব্রিকস নামের ইট ভাটায় মাটি পরিবহন করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ঈশ্বরবা গ্রামের নিমাইয়ের খালের পাড় কেটে ও খালের মধ্যে দুই স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে রাতে মাটি পরিবহনের জন্য রাস্তা তৈরি করেছে। মাটি কাটা শুরু হয় রাত ৮টার পর থেকে, চলে ভোর পর্যন্ত। এই মাটি পরিহনের কাজে প্রায় ৩০টি ট্রাক্টর বাবহার করা হচ্ছে। চাচড়া গ্রামের জাকারিয়া হোসেনের ঈশ্বরবা মাঠের পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে উপজেলার পাদবিলা গ্রামের ফিরোজা ইট ভাটায় সরবারহ করা হচ্ছে। ঈশ্বরবা গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, নিমাইয়ের খালটি ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে শুরু হয়ে সিমলার বাওড়ে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে চারটি গ্রাম ও মাঠের পানি প্রবাহিত হয়। এই খাল দিয়ে পানি বের না করা যায় তবে আগামী বর্ষা মৌসুমে এই চার গ্রামের ধানসহ অন্যান্য ফসল হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, অবৈধ মাটি ব্যবসায়ীরা খালের পাড় কেটে বাঁধ দিয়ে মাটি পরিবহন করছে। এমন
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি খাল ভরাট করে ইট ভাটায় মাটি পরিবহনের অভিযোগ উঠেছে। মাটি ব্যবসায়ীরা উপজেলার ঈশ্বরবা এলাকার নিমাইয়ের খালের পাড় কেটে ভরাট করে ও বাঁধ দিয়ে রাতের ফিরোজা ব্রিকস নামের ইট ভাটায় মাটি পরিবহন করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ঈশ্বরবা গ্রামের নিমাইয়ের খালের পাড় কেটে ও খালের মধ্যে দুই স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে রাতে মাটি পরিবহনের জন্য রাস্তা তৈরি করেছে। মাটি কাটা শুরু হয় রাত ৮টার পর থেকে, চলে ভোর পর্যন্ত। এই মাটি পরিহনের কাজে প্রায় ৩০টি ট্রাক্টর বাবহার করা হচ্ছে।
চাচড়া গ্রামের জাকারিয়া হোসেনের ঈশ্বরবা মাঠের পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে উপজেলার পাদবিলা গ্রামের ফিরোজা ইট ভাটায় সরবারহ করা হচ্ছে।
ঈশ্বরবা গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, নিমাইয়ের খালটি ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে শুরু হয়ে সিমলার বাওড়ে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে চারটি গ্রাম ও মাঠের পানি প্রবাহিত হয়। এই খাল দিয়ে পানি বের না করা যায় তবে আগামী বর্ষা মৌসুমে এই চার গ্রামের ধানসহ অন্যান্য ফসল হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, অবৈধ মাটি ব্যবসায়ীরা খালের পাড় কেটে বাঁধ দিয়ে মাটি পরিবহন করছে। এমনকি তারা খালের পাড় কেটে সেই মাটিও ইট ভাটায় নিয়ে গেছে।
পুকুরটির মালিক জাকারিয়া হোসেন জানান, ঈশ্বরবা গ্রামের মাঠে ১২ বিঘা জমিতে আমার একটি পুকুর আছে। পুকুরটি ঈশ্বরবা গ্রামের রকির কাছে লিজ দেওয়া আছে। আমি এর বেশি কিছু জানি না।
ফিরোজা ব্রিকসের মালিক সেলিম হোসেন জানান, আমাদের ইট তৈরির জন্য একমাত্র কাঁচামাল হিসেবে মাটির প্রয়োজন। কিন্তু আমরা নিজেরা এখন আর এই মাটি সংগ্রহ করি না। আমরা এখন দালালদের মাধ্যমে মাটি ক্রয় করি। বর্তমানে ইশ্বরবা গ্রামের এনামুল আমাদের ইটের ভাটায় মাটি সরবরাহ করছে। সে কোথা থেকে কীভাবে মাটি সরবরাহ করছে আমি জানি না।
অভিযোগের বিষয়ে মাটি ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, গ্রামের ভেতরের রাস্তা দিয়ে মাটি পরিবহন করতে গ্রামবাসী নিষেধ করায় বিকল্প রাস্তা হিসেবে খালের ভেতর দিয়ে মাটি পরিবহন করছি। আমি না বুঝে খাল ভরাট করে ভুল করে ফেলেছি। মাটি পরিবহন করা শেষ হলে খালটি আবার আগের মতো করে দেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, খবর পেয়ে আমি খালটি পরিদর্শনে গিয়েছিলাম। সে সময় কাউকে খুঁজে পাইনি।
What's Your Reaction?