সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়াচ্ছে বিজেপি সরকার
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ সে) রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। এছাড়া রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত চালু, বিএসএফকে জমি হস্তান্তর ও জনসংখ্যা গণনার কাজ শুরু করা। চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রচারে রায়দীঘি থেকে বলেছিলেন, ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের বয়সের উদ্দেশ্য সীমা পাঁচ বছর বাড়ানো হলো। মন্ত্রিসভাও এটা মঞ্জুর করেছে। শুভেন্দু অধিকারী বলেন, আরও বেশকিছু প্রতিশ্রুতি আমাদের রয়েছে। আমরা পরবর্তী সোমবার (১৮ মে) আবার ক্যাবিনেটে বৈঠক করবো। আরজি. করে চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, রাজ্যে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে-কমিশন ও মহার্ঘ ভাতার (ডিএ) বিষয়ে আমরা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবো। ‘ভারত-বাংলাদেশের সীমান্তে বিএসএফকে কতটুকু জমি দেওয়া হবে- প্
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (১১ সে) রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি।
এছাড়া রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত চালু, বিএসএফকে জমি হস্তান্তর ও জনসংখ্যা গণনার কাজ শুরু করা।
চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রচারে রায়দীঘি থেকে বলেছিলেন, ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের বয়সের উদ্দেশ্য সীমা পাঁচ বছর বাড়ানো হলো। মন্ত্রিসভাও এটা মঞ্জুর করেছে।
শুভেন্দু অধিকারী বলেন, আরও বেশকিছু প্রতিশ্রুতি আমাদের রয়েছে। আমরা পরবর্তী সোমবার (১৮ মে) আবার ক্যাবিনেটে বৈঠক করবো। আরজি. করে চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, রাজ্যে নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে-কমিশন ও মহার্ঘ ভাতার (ডিএ) বিষয়ে আমরা পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেবো।
‘ভারত-বাংলাদেশের সীমান্তে বিএসএফকে কতটুকু জমি দেওয়া হবে- প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, বিএসএফ যতটা জমি চেয়েছে ততটুকুই দেওয়া হবে। আমরা এরই মধ্যে ভূমি দপ্তরের কাজ এগিয়ে রেখেছি। আগের সরকারের অনিচ্ছাতে ‘বিশেষ ভোটারদের’, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি।’
মুখ্যমন্ত্রী এও বলেন, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা রাজ্য সরকার করতে পারে না। আমরা আজ থেকেই ভূমি দপ্তরের প্রস্তুত করা জমি হস্তান্তর করতে শুরু করেছি। রাজ্য সরকার ৯০ শতাংশ জমি (হস্তান্তর) করতে পারে।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?