সরকারি চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫

মাগুরা পৌরসভায় সরকারি বরাদ্দের চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও স্থানীয় বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে আহত হয়ে উভয় পক্ষের অন্তত ১৫ জন মাগুরা সদর হাসপাতালে যান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এমএমআইজে/একিউএফ

সরকারি চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫

মাগুরা পৌরসভায় সরকারি বরাদ্দের চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের শিবরামপুর ও বাটিকাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করা হয়।

ঘটনার পর পুলিশ ও সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও স্থানীয় বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে আহত হয়ে উভয় পক্ষের অন্তত ১৫ জন মাগুরা সদর হাসপাতালে যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমএমআইজে/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow