সরকারি সফরে বগুড়ায় যাবেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

আবারও একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়ায় যাবেন। এর আগে একবার সরকারি সফরে চারমন্ত্রী প্রতিমন্ত্রী বগুড়া সফর করেছেন।   সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশ পথে বগুড়ায় যাবেন।  তারা এ দিন বগুড়ায় দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন। সেই সঙ্গে বগুড়ায় পাইলট তৈরির জন্য ফ্লাইং অ্যাকাডেমিও স্থাপনের পরিকল্পনা রয়েছে।  এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।  বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা চার মন্ত্রী প্রতিমন্ত্রীদের বগুড়া আসার সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়ার বিমানবন্দর চা

সরকারি সফরে বগুড়ায় যাবেন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

আবারও একদিনে চার মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়ায় যাবেন। এর আগে একবার সরকারি সফরে চারমন্ত্রী প্রতিমন্ত্রী বগুড়া সফর করেছেন।  

সরকারি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার আকাশ পথে বগুড়ায় যাবেন। 

তারা এ দিন বগুড়ায় দীর্ঘ প্রতীক্ষিত বিমানবন্দর দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য সরেজমিনে পরিদর্শন করবেন। সেই সঙ্গে বগুড়ায় পাইলট তৈরির জন্য ফ্লাইং অ্যাকাডেমিও স্থাপনের পরিকল্পনা রয়েছে। 

এদিকে একই দিন সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক সমূহ পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। 

বগুড়ার জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা চার মন্ত্রী প্রতিমন্ত্রীদের বগুড়া আসার সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়ার বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী ৭ মে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার বগুড়ায় আসছেন। তারা ওই দিন বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করবেন। এ ছাড়াও শিক্ষামন্ত্রী আরডিএ মিলনায়তনে পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় অংশ নিতে বগুড়ায় আসছেন।

এর আগে চলতি বছরের ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে বগুড়া সফরে যান সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

তারা হলেন-শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow