সরকারি সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির

ভালো নেই অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নৃত্য পরিচালক জাকির হোসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই নেতার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। হাসপাতাল-বাসা করে এখন কাটছে তার দিন। ভেঙে পড়া শরীরে ১৪ দিন অন্তর নিতে হচ্ছে কেমোথেরাপি। কিন্তু হচ্ছে না আশানুরূপ উন্নতি। ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে। গেল ফেব্রুয়ারির শেষে জাকির হোসেনের শরীরে ক্যানসারের অস্তিত্ব শনাক্ত করেন চিকিৎসক। সে মাসের শুরুতে চিকিৎসকের দ্বারস্থ হন বাংলা সিনেমার এই নৃত্য পরিচালক। প্রাথমিক পরীক্ষায় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। পরে আরও পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে জাকিরের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। এই নৃত্য পরিচালক বলেন, গত ২ ফেব্রুয়ারির ডাক্তারের কাছে যাই। সে সময় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। ওষুধও দেন। কিছুদিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে ফের যাই। তখন এন্ডোস্কোপি ও বায়োপসি করে আমার পেটে টিউমারের অস্তিত্ব পাওয়া যায় যার ভেতরে ক্যানসারের জীবাণু আছে। সে সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিউমার অপসারণের উদ্যোগ নিলে জানা যায় অস্ত্রোপচারের উপযোগী নই। কারণ পেটে পানি জমেছে। বিকল্প চিকিৎসা হিসেবে কেমোথেরাপি নেও

সরকারি সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির

ভালো নেই অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নৃত্য পরিচালক জাকির হোসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই নেতার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। হাসপাতাল-বাসা করে এখন কাটছে তার দিন। ভেঙে পড়া শরীরে ১৪ দিন অন্তর নিতে হচ্ছে কেমোথেরাপি। কিন্তু হচ্ছে না আশানুরূপ উন্নতি। ক্রমেই অবস্থা খারাপ হচ্ছে।

গেল ফেব্রুয়ারির শেষে জাকির হোসেনের শরীরে ক্যানসারের অস্তিত্ব শনাক্ত করেন চিকিৎসক। সে মাসের শুরুতে চিকিৎসকের দ্বারস্থ হন বাংলা সিনেমার এই নৃত্য পরিচালক। প্রাথমিক পরীক্ষায় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। পরে আরও পরীক্ষা নিরীক্ষায় বেরিয়ে আসে জাকিরের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার।

এই নৃত্য পরিচালক বলেন, গত ২ ফেব্রুয়ারির ডাক্তারের কাছে যাই। সে সময় পেপটিক আলসার বলে সন্দেহ করেন চিকিৎসক। ওষুধও দেন। কিছুদিন খাওয়ার পর অবস্থার উন্নতি না হলে ফের যাই। তখন এন্ডোস্কোপি ও বায়োপসি করে আমার পেটে টিউমারের অস্তিত্ব পাওয়া যায় যার ভেতরে ক্যানসারের জীবাণু আছে। সে সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিউমার অপসারণের উদ্যোগ নিলে জানা যায় অস্ত্রোপচারের উপযোগী নই। কারণ পেটে পানি জমেছে। বিকল্প চিকিৎসা হিসেবে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

তারপর থেকে কেমোথেরাপি নিচ্ছেন নাচের এই কোরিওগ্রাফার। জাকির বলেন, ১২টি কেমো নিতে বলা হয়েছে। ১৪ দিন পর পর একটি করে নিচ্ছি। এরই মধ্যে ৫টি শেষ। কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি লক্ষ করছি না।

উন্নত চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাকির। অসুস্থতার কারণে অনেক দিন কাজহীন তিনি। চিকিৎসা ব্যয় মেটাতে এরই মধ্যে খরচ হয়েছে মোটা অংকের টাকা। তার ও পরিবারের খরচ মেটাচ্ছেন ভাই-বোনেরা। এমতাবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সহকর্মী ও বন্ধুরা। পাশাপাশি সরকারি সহায়তার জন্যও আবেদন করেছেন তিনি।

জাকিরের বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য রুমানা ইসলাম মুক্তি বলেন, জাকির মামা অনেক দিন ধরে অসুস্থ। যে কারণে আমাদেরও মন ভালো নেই। কিছুদিন আগেও কথা হয়েছিল এবার আমাদের সঙ্গে নির্বাচন করবেন। যখন জেনেছি তিনি ক্যানসারে আক্রান্ত বিষয়টা মানতে কষ্ট হচ্ছে। জাকির মামা হাসিখুশি ভালো একজন মানুষ। বিগত সময় শিল্পী সমিতির কমিটিতে দায়িত্ব পালন করেছেন। আমরা তার পাশে সবসময় আছি। গতকালও তার সাথে দেখা হয়েছে, অনেক সময় গল্প করেছি৷ বর্তমানে তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মামার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

আরও পড়ুন:
টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও নিয়ে যা বললেন বিদ্যা সিনহা মিম 
রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলে প্রাণ কেঁদেছে তাহসানের 

জানা গেছে, জাকিরের চিকিৎসার জন্য তার সহকর্মী বন্ধুরা ফান্ড গঠন করেছে। এরই মধ্যে অনেকেই সাড়া দিয়ে সহযোগিতা করেছেন। পাশাপাশি সহায়তা পেতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন জাকির।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow