সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন শান্ত হবো, যেদিন বাংলাদেশের সব রোগীরা সুচিকিৎসা পাবে। দেশের সরকারি হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি, তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিবপুর সরকারি হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, ইনশাল্লাহ। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্

সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন শান্ত হবো, যেদিন বাংলাদেশের সব রোগীরা সুচিকিৎসা পাবে। দেশের সরকারি হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি, তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিবপুর সরকারি হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, ইনশাল্লাহ। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন— জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow