সরকার আসে সরকার যায়, শ্রমিকদের ভাগ্যের চাকা ঘোরে না
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, সরকার আসে, সরকার যায়, নীতি বদলায়, বাজেট আসে-যায় অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না। শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। আতিকুর রহমান বলেন, স্বাধীন হওয়ার পর প্রায় ৫৫ বছর পার করছি। যখন যারা ক্ষমতায় আসেন, তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে বিগত ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে, সরকার যায়, নীতি বদলায়, বাজেট আসে-যায় অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না। প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইসলামী শ্রমনীতিই একমাত্র শ্রমিকের ঘামের সঠিক মূল্য দিতে পারে বলে দাবি করেন আতিকুর রহমান। এসময় তিনি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আরও পড়ুন ফরিদপুর / সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, সরকার আসে, সরকার যায়, নীতি বদলায়, বাজেট আসে-যায় অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না।
শুক্রবার (১০ জুলাই) যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
আতিকুর রহমান বলেন, স্বাধীন হওয়ার পর প্রায় ৫৫ বছর পার করছি। যখন যারা ক্ষমতায় আসেন, তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে বিগত ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে, সরকার যায়, নীতি বদলায়, বাজেট আসে-যায় অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না।
প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইসলামী শ্রমনীতিই একমাত্র শ্রমিকের ঘামের সঠিক মূল্য দিতে পারে বলে দাবি করেন আতিকুর রহমান। এসময় তিনি দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, শ্রমিকদের যে কোনো অসুস্থতা, দুর্ঘটনা, পারিবারিক বা জমি-জমা সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক প্রয়োজনে আমাদের পাশে দাঁড়াতে হবে। এভাবে সামাজিক কাজের মাধ্যমে প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারলে শ্রমিক সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের সঙ্গে বন্ধন মজবুত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আক্তারুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা প্রমুখ।
মিলন রহমান/এনএইচআর
What's Your Reaction?
