সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান হাবিবের

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং কোনো কারণে জনগণ দলটির বিরুদ্ধে অবস্থান না নেয়।  বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী চালক দল এ সভার আয়োজন করে। হাবিবুর রহমান হাবিব বলেন, সম্প্রতি তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অতীতেও বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া, দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপচেষ্টা। চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ ও পাল্টা মিছিলের প্রসঙ্গ তুলে হাবিব বলেন, কিছু গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছ

সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান হাবিবের

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে এবং কোনো কারণে জনগণ দলটির বিরুদ্ধে অবস্থান না নেয়। 

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী চালক দল এ সভার আয়োজন করে।

হাবিবুর রহমান হাবিব বলেন, সম্প্রতি তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অতীতেও বিভিন্ন ঘটনা ঘটিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া, দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব কর্মকাণ্ড একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপচেষ্টা।

চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং বিভিন্ন স্থানে প্রতিবাদ ও পাল্টা মিছিলের প্রসঙ্গ তুলে হাবিব বলেন, কিছু গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ ও পরিবহন খাতে। তবে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগও করেন তিনি। তার দাবি, কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের ভেতরে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ক্ষতি হয়েছে। তার মতে, বিদ্রোহীদের কারণে অনেক আসনে প্রত্যাশিত ফল আসেনি। তিনি দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের পুনরায় দলে নেওয়া উচিত নয়।

হাবিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর দল একটি অবস্থানে পৌঁছেছে। এই অবস্থান ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচে আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন তালুকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।

কেএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow