সরকার চায় না দেশের কোনো মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর এবং সরকার চায় না দেশের কোনো মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হোক। সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এভিটি ক্যানসার কেন্দ্র এবং ক্যানসার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মুক ও বধিরদের চিকিৎসার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, মুক ও বধিরদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত, যাতে সাধারণ মানুষ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি প্রোগ্রামকে আরও সমৃদ্ধ করতে অডিও ভার্বাল থেরাপির কোর্স চালু করে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের আরও

সরকার চায় না দেশের কোনো মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার বদ্ধপরিকর এবং সরকার চায় না দেশের কোনো মানুষকে চিকিৎসার জন্য বাইরে যেতে হোক।

সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে বিশ্ব মাথা ও ঘাড় ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত এভিটি ক্যানসার কেন্দ্র এবং ক্যানসার রোগী ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুক ও বধিরদের চিকিৎসার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানিয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, মুক ও বধিরদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত, যাতে সাধারণ মানুষ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

ককলিয়ার ইমপ্লান্ট সার্জারির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ককলিয়ার ইমপ্লান্ট সার্জারি প্রোগ্রামকে আরও সমৃদ্ধ করতে অডিও ভার্বাল থেরাপির কোর্স চালু করে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন। এর মাধ্যমে দেশের আরও অনেক হাসপাতালে এই সেবা চালু করা সম্ভব হবে।

এজন্য প্রয়োজনীয় উদ্যোগ জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটকে গ্রহণ করতে হবে বলেও জানান তিনি।

এসইউজে/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow