সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

বর্তমান সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন ময়মনসিংহ-১১ সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বোয়েসেল এবং উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও মাঠ পর্যায়ে সরাসরি কর্মী নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দালালের খপ্পরে না পড়ে সরকারিভাবে, বিশেষ করে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে যেতে পারে। সরকার বিদেশে কর্মরত শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস

সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

বর্তমান সরকার দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন ময়মনসিংহ-১১ সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বোয়েসেল এবং উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ সভা ও মাঠ পর্যায়ে সরাসরি কর্মী নির্বাচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দালালের খপ্পরে না পড়ে সরকারিভাবে, বিশেষ করে বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে বিদেশে যেতে পারে। সরকার বিদেশে কর্মরত শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর সরাসরি তত্ত্বাবধানে জর্ডানে ক্ল্যাসিক ফ্যাশনস কোম্পানিতে ৫,০০০ জন দক্ষ/ স্বল্প দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, ভালুকার আয়োজনে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নির্বাচনের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow