‘সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বাস্তবে চরম ভোগান্তিতে আছি’
সরকারের নানান উদ্যোগের পরও জ্বালানি খাতে অস্থিরতা কাটছে না। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িচালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকার রহমান অ্যান্ড কোং পেট্রোল পাম্পে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। পাম্পে বেশকিছু সময় অবস্থান করে দেখা যায়, তেল নিতে দীর্ঘ সারিতে অপেক্ষায় কয়েকশ যানবাহন। পাম্পের ভেতর থেকে শুরু হয়ে গাড়ির লাইন কাঁটাবন মোড় ছাড়িয়ে নীলক্ষেত তোরণ পর্যন্ত পৌঁছে গেছে। অনেক চালক ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। আরও পড়ুনসৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান কথা হয় আমিরুল নামের এক মোটরসাইকেলচালকের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বিকেল ৩টা থেকে লাইনে আছি। তিন ঘণ্টা পার হয়েছে, এখনো তেল পাইনি। আরও এক ঘণ্টা লাগতে পারে তেল নিতে। নুরুদ্দীন নামের এক প্রাইভেটকারচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বাস্তবে আমরা চরম ভোগান্তিতে আছি
সরকারের নানান উদ্যোগের পরও জ্বালানি খাতে অস্থিরতা কাটছে না। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িচালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকার রহমান অ্যান্ড কোং পেট্রোল পাম্পে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
পাম্পে বেশকিছু সময় অবস্থান করে দেখা যায়, তেল নিতে দীর্ঘ সারিতে অপেক্ষায় কয়েকশ যানবাহন। পাম্পের ভেতর থেকে শুরু হয়ে গাড়ির লাইন কাঁটাবন মোড় ছাড়িয়ে নীলক্ষেত তোরণ পর্যন্ত পৌঁছে গেছে। অনেক চালক ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য।
আরও পড়ুন
সৌদি থেকে এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশের পথে ‘এমটি নিনেমিয়া’
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান
কথা হয় আমিরুল নামের এক মোটরসাইকেলচালকের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, বিকেল ৩টা থেকে লাইনে আছি। তিন ঘণ্টা পার হয়েছে, এখনো তেল পাইনি। আরও এক ঘণ্টা লাগতে পারে তেল নিতে।
নুরুদ্দীন নামের এক প্রাইভেটকারচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বাস্তবে আমরা চরম ভোগান্তিতে আছি। এত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া খুবই কষ্টকর।
মোটরসাইকেলচালক রিফাত বলেন, সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হবে এজন্য গত তিনদিন বাইক বের করিনি। ভাবলাম দাম বাড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে। উপায় না দেখে আজ লাইনে দাঁড়িয়েছি।
এনএস/কেএসআর
What's Your Reaction?