সরিষাবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর স্বপন এবং উপজেলা ইমাম সমিতির সহ-সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী। শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর স্বপন এবং উপজেলা ইমাম সমিতির সহ-সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী।
শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
সভার আগে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?