সর্বোত্তম সেবা দেওয়া ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী 

চলতি বছর হজে সর্বোত্তম সেবা দেওয়া তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে।  আরও পড়ুনহজে যাওয়ার আগে করণীয় ৫ কাজ সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম  তিনি বলেন, হজযাত্রীদের রাজি-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদের কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন। তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান।   কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূ

সর্বোত্তম সেবা দেওয়া ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী 

চলতি বছর হজে সর্বোত্তম সেবা দেওয়া তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে। 

আরও পড়ুন
হজে যাওয়ার আগে করণীয় ৫ কাজ 
সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম 

তিনি বলেন, হজযাত্রীদের রাজি-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদের কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন। তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান।  

কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। এ সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু, সাবলীল ও মসৃণ হয় সে বিষয়ে সবাইকে শতভাগ আন্তরিক হতে হবে। এসময় তিনি হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শৈথিল্য বা উদাসীনতা পরিহারের অনুরোধ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।   

আরএমএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow