সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিব

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আরএমএম/এমএএইচ/

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিব

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিসে এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসে সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে তাদের চাকরি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন।

আরএমএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow