‘সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় প্রেস ক্লাবের ভূমিকা থাকবে সর্বজনীন’
সিলেটের দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ২০ বছর পূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় অতিথিরা বলেন, ‘সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ভূমিকা থাকবে সর্বজনীন।’ বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালিক বলেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানের কৃষ্টি কালচার ব্যতিক্রম। ঐতিহাসিকভাবে সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষিণ সুরমার মানুষের অবদান সর্বজন বিদিত। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
সিলেটের দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ২০ বছর পূর্তি উদযাপন ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় অতিথিরা বলেন, ‘সাংবাদিকতার ঐতিহ্য রক্ষায় দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ভূমিকা থাকবে সর্বজনীন।’
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালিক বলেন, দক্ষিণ সুরমা সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানের কৃষ্টি কালচার ব্যতিক্রম। ঐতিহাসিকভাবে সিলেটের রাজনীতি, সামাজিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার ক্ষেত্রে দক্ষিণ সুরমার মানুষের অবদান সর্বজন বিদিত। তারই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমার পেশাদার সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবেদ রাজা, নুরজাহান মহিলা মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমির সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, রোটারিয়ান রাসেল মাহবুব, দক্ষিণ সুরমা উপজেলা এনসিপির আহ্বায়ক ফয়জল বারী, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ফিরোজুর রহমান, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য মো. মঈন উদ্দিন ও গোলাম মর্তুজা বাচ্চু।
উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহসভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য শরিফ আহমদ, খায়রুল আমিন রাফসান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দুলাল হোসেন, সাবেক সহসভাপতি মো. শাহেদ আহমদ শান্ত, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সাবেক কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, সদস্য আহমেদুর রহমান সাদেক, আবুল বশর ও জাহেদ আহমদ।
What's Your Reaction?