সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়াবলির পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মন্ত্রী চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সংবাদকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়। আদ্-দ্বীন কর্তৃপক্ষের দাবি, এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন সংবাদকর্মী পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে কর্মীরা নিজেদের অপমানিত বোধ করেন। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন কর্মী সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করার অনুরোধ জানান। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও কোম্পানি বিষয়াবলির পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মন্ত্রী চলে যাওয়ার পর বিপুলসংখ্যক সংবাদকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়।

আদ্-দ্বীন কর্তৃপক্ষের দাবি, এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে একজন সংবাদকর্মী পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে কর্মীরা নিজেদের অপমানিত বোধ করেন। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন কর্মী সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করার অনুরোধ জানান। উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তারা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দেয়। পরবর্তীতে অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে দায়ী দুই কর্মীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয় বিবেচনায় অভিযুক্ত দুই কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow