সাংবাদিকদের সম্মেলনে বন্যপ্রাণীর আলোচনা, বন কর্মকর্তার প্রশংসা
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বন্যপ্রাণী নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের ইনচার্জ আবু আজাদ। তার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক।
শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি আবু আজাদের প্রশংসা করেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আরটিভি স্টুডিওতে আয়োজিত আরটিভি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে আবু আজাদ ওই আলোচনা করেন।
আলোচনায় তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সংবাদ উপস্থাপন ও কনটেন্টের মান উন্নয়ন ইত্যাদি নিয়ে কথা বলেন। আলোচনার স্লাইডে পেশাগত ছবি বা বার্তার পাশাপাশি বাঘ, হাতি, উল্লুক, ঘড়িয়াল, ভালুক, শকুন, ডলফিন, বনরুই, সুন্দরী হাঁসসহ দেশের বেশকিছু মহাবিপন্ন বন্যপ্রাণীর ছবি সচেতনভাবেই তুলে ধরেন। যদিও এসব সরাসরি আলোচ্য বিষয়ের অংশ ছিল না। তবুও তিনি সারা দেশ থেকে আসা সহকর্মী সাংবাদিকদের সামনে এই প্রাণীগুলো কতটা ঝুঁকির মধ্যে আছে এবং তাদের সংরক্ষণ কতটা জরুরি এ বিষয়ে একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা দ
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বন্যপ্রাণী নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন প্রতিষ্ঠানটির অনলাইন বিভাগের ইনচার্জ আবু আজাদ। তার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক।
শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি আবু আজাদের প্রশংসা করেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আরটিভি স্টুডিওতে আয়োজিত আরটিভি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে আবু আজাদ ওই আলোচনা করেন।
আলোচনায় তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সংবাদ উপস্থাপন ও কনটেন্টের মান উন্নয়ন ইত্যাদি নিয়ে কথা বলেন। আলোচনার স্লাইডে পেশাগত ছবি বা বার্তার পাশাপাশি বাঘ, হাতি, উল্লুক, ঘড়িয়াল, ভালুক, শকুন, ডলফিন, বনরুই, সুন্দরী হাঁসসহ দেশের বেশকিছু মহাবিপন্ন বন্যপ্রাণীর ছবি সচেতনভাবেই তুলে ধরেন। যদিও এসব সরাসরি আলোচ্য বিষয়ের অংশ ছিল না। তবুও তিনি সারা দেশ থেকে আসা সহকর্মী সাংবাদিকদের সামনে এই প্রাণীগুলো কতটা ঝুঁকির মধ্যে আছে এবং তাদের সংরক্ষণ কতটা জরুরি এ বিষয়ে একটি নীরব কিন্তু শক্তিশালী বার্তা দেন।
তার এই বিষয়টিই নজরে আসে বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিকের। পরে তিনি আবু আজাদের প্রশংসা করে একটি ফেসবুক পোস্ট দেন।
পোস্টে তিনি লেখেন, আজ আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলনের একটা বিষয় নতুন করে মনে করিয়ে দিল বন্যপ্রাণী সংরক্ষণ কারও একার দায়িত্ব নয়, এটা সবার। টেকনিক্যাল সেশনে সাংবাদিক আবু আজাদ দেশের মহাবিপন্ন বন্যপ্রাণী নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন। এমন প্ল্যাটফর্মে এই বিষয়টা আসা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সাংবাদিকদের মাধ্যমেই সচেতনতা সবচেয়ে দ্রুত মানুষের কাছে পৌঁছায়।
বন অধিদপ্তরের এই কর্মকর্তা লেখেন, এ ধরনের উদ্যোগই দেখায় সবার অংশগ্রহণ থাকলে মানুষ আর প্রকৃতির সহাবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
এ বিষয়ে আবু আজাদ বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশন নয়, এটি সচেতনতা তৈরিরও একটি বড় মাধ্যম; এই বিশ্বাস থেকেই আমার এই ছোট প্রয়াস। আমার এই উপস্থাপনা দেখে যদি একজন সহকর্মীও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে ভাবেন বা কাজ করতে অনুপ্রাণিত হন, সেটিই হবে আমার জন্য গভীর তৃপ্তির।